লোডশেডিংয়ের বিজ্ঞপ্তিতে বাকৃবির নাম ‘ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়’

২১ জুলাই ২০২২, ০৪:২৪ PM
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

দেশব্যাপী চলমান বিদ্যুৎ সংকটের ঘাটতি মোকাবিলায় লোডশেডিংয়ের জন্যে এলাকার নাম প্রকাশ করে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগ-২ (দক্ষিণ) ময়মনসিংহ অঞ্চল। প্রকাশিত তালিকায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) নামের পরিবর্তে ‘ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়’ লেখা হয়।

এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয় এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনার শুরু হয়েছে। ক্ষুদ্ধ শিক্ষার্থীরা নাম ভুলের প্রতিবাদ জানায় এবং বিষয়টি দ্রুত সমাধানে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত ব্যবস্থা গ্রহণে দাবি জানান তারা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে আবদুল্লাহ আল রিপন নামে এক শিক্ষার্থী বলেন, চার বছরের বিশ্ববিদ্যালয়ের জীবনে বেশ কয়েকবার দেখলাম বিভিন্ন জায়গায় ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয় লিখতে। এ বিষয়ে শিক্ষার্থীরা কথা বললেও বিশ্ববিদ্যালয় প্রশাসনের কোনো পদক্ষেপ নিতে দেখিনি। বিশ্ববিদ্যালয় প্রশাসন আইনি ব্যবস্থা গ্রহণ না করলে এমন ঘটনা চলতেই থাকবে।

আরও পড়ুন: বিশ্ববিদ্যালয়ে বিদ্যুৎ ব্যবহারে মিতব্যয়ী হওয়ার পরামর্শ ইউজিসির

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডয়ের বিদ্যুৎ বিতরণ ও বিক্রয় বিভাগ-২ ময়মনসিংহ অঞ্চলের নির্বাহী প্রকৌশলী ইন্দ্রজিৎ দেবনাথ বলেন, নাম ভুল করার বিষয়টি ইচ্ছাকৃত নয়। আমাদের সাবস্টেশনে ওই অঞ্চলের ফিডারে (বিদ্যুৎ সরবরাহের যন্ত্র) ‘‘কৃষি বিশ্ববিদ্যালয়’’ নাম লিখা আছে।

‘‘এজন্যে ওই সাবস্টেশনের কর্মকর্তারা বিশ্ববিদ্যালয়ের নাম লিখতে ভুল করেছে। অনেক আগে থেকেই এই নাম দেওয়া আছে। এর আগে অভিযোগ আসেনি বলে পরিবর্তন করা হয়নি। আমরা দ্রুতই এ বিষয়টির সংশোধনের কাজটি সম্পন্ন করবো।’’

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. ছাইফুল ইসলাম দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হবে। বিশ্ববিদ্যালয়ের নাম ভুল করার জন্যে জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের মাধ্যমে একটি প্রতিবাদলিপি পাঠানো হবে। বিশ্ববিদ্যালয়ের নাম সঠিকভাবে প্রচার এবং জানানোর জন্যও জনসংযোগ বিভাগকে বলা হবে।

আইইবি ঢাকা কেন্দ্রের চেয়ারম্যান হলেন আইইউবিএটি অধ্যাপক ড. …
  • ১৪ নভেম্বর ২০২৬
ইবিতে র‍্যাগিং ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ২৬ শিক্ষার্থী বহিষ্…
  • ১৪ নভেম্বর ২০২৬
নন-এমপিও শিক্ষকদের এমপিওভুক্তির সুপারিশ যাচ্ছে মন্ত্রণালয়ে
  • ১৪ নভেম্বর ২০২৬
গঙ্গার পানিবণ্টন চুক্তিতে গ্যারান্টি ও সালিশির বিধানের দাবি
  • ১৪ নভেম্বর ২০২৬
মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনায় সরকারের পছন্দ আইসিডিডিআর,বি মডেল
  • ১৪ নভেম্বর ২০২৬
সহকারী উপজেলা শিক্ষা অফিসার অ্যাসোসিয়েশনের নেতৃত্বে সিরাজু…
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950