১৬ সেপ্টেম্বর ২০২৬, ২১:২৩

রাজধানী থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

প্রতীকী ছবি   © সংগৃহীত

রাজধানীর হাজারীবাগ এলাকা থেকে রাফসাদ মোস্তফা রুহিন (২২) নামে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেলের দিকে হাজারীবাগের একটি বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

জানা গেছে, রাফসাদ মোস্তফা রুহিন মুন্সীগঞ্জ সদর উপজেলার সিপাহীপাড়া এলাকার জামাল উদ্দিন রিপনের ছেলে। তিনি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

বর্তমানে পরিবারের সঙ্গে হাজারীবাগের ঝিগাতলা এলাকার জাহানারা মেনশন ভবনের পঞ্চম তলার একটি ফ্ল্যাটে থাকতেন রুহিন। দুই ভাইয়ের মধ্যে তিনি ছিলেন ছোট।

আরও পড়ুন: ঢাকা মেডিকেলে সক্রিয় অসাধু-টেন্ডারবাজ চক্র, নেপথ্যে পুলিশ কর্মকর্তা

হাজারীবাগ থানার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোশারফ হোসেন দ্য ডেইলি ক্যাম্পাসকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বুধবার বিকেলের দিকে হাজারীবাগের একটি বাসা থেকে ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

ওসি বলেন, ওই শিক্ষার্থী বাসার ডাইনিং রুমে সিলিং ফ্যানের সঙ্গে প্লাস্টিকের রশি পেঁচিয়ে গলায় ফাঁস দেন। তিনি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।