০৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪:১০

ফিল্ড ফায়ারিং অনুশীলনকালে দুর্ঘটনায় প্রাণ হারালেন ২ সেনাসদস্য, কর্মকর্তা আহত

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর  © সংগৃহীত

চট্টগ্রামের হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলনকালে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন এক কর্মকর্তা। বুধবার(৯ সেপ্টেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে, ফিল্ড ফায়ারিং অনুশীলন চলাকালে একটি ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় আকস্মিক দুর্ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনীর দুজন সৈনিক নিহত হয়েছেন। এ সময় একজন কর্মকর্তা গুরুতরভাবে আহত হয়েছেন।

আরও পড়ুন: বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের তুলনায় বেশি আত্মহত্যা স্কুল-কলেজে

আহত কর্মকর্তাকে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারযোগে ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে স্থানান্তর করা হচ্ছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে প্রয়োজনীয় কার্যক্রম চলমান রয়েছে বলেও জানানো হয়েছে।