১৪ আগস্ট ২০২৬, ১৩:৫৪

সীমান্তে ১৬৯ বোতল ভারতীয় মদ জব্দ

বর্ডার গার্ড বাংলাদেশ   © টিডিসি ফটো

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে শেরপুরের নালিতাবাড়ী সীমান্তে অভিযান চালিয়ে ১৬৯ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (১৪ আগস্ট) ময়মনসিংহ ব্যাটালিয়নের (৩৯ বিজিবি) দায়িত্বপূর্ণ এলাকায় চোরাচালানবিরোধী অভিযানের ধারাবাহিকতায় নাকুগাঁও স্থলবন্দর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিজিবির একটি টহল দল।

এ সময় মালিকবিহীন অবস্থায় ১৬৯ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়। জব্দ করা মদের সিজার মূল্য ২ লাখ ৫৩ হাজার ৫০০ টাকা।

ময়মনসিংহ ব্যাটালিয়নের (৩৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নুরুল আজিম বায়েজীদ জানান, মাদক নির্মূলে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি যেকোনো ধরনের অবৈধ কার্যক্রম ঠেকাতে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে।

আরও দেখুন: জাতিসংঘের বেস্ট ডিপ্লোম্যাটস সম্মেলনে অংশ নেওয়ার সুযোগ পেলেন বাংলাদেশি শিক্ষার্থী আরিয়ান

তিনি আরও জানান, ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমান্ত সুরক্ষা এবং মাদক, চোরাচালানি পণ্য ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবি সদস্যরা দিনরাত ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করছেন। সীমান্তে অবৈধ কার্যক্রম প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।