২৫ অক্টোবর ২০২৬, ১২:২৯

ডি থ্রি ট্রফি টি-টোয়েন্টির পূর্ণাঙ্গ সূচি দেখে নিন একনজরে

ডি থ্রি ট্রফির টি-টোয়েন্টি টুর্নামেন্টের সূচি প্রকাশ করা হয়েছে  © সংগৃহীত

দেশের ঘরোয়া ক্রিকেটে নতুন সংযোজন ডি থ্রি ট্রফির টি-টোয়েন্টি টুর্নামেন্টের সূচি প্রকাশ করা হয়েছে। আগামী ১৫ ডিসেম্বর শুরু হবে প্রতিযোগিতাটি। উদ্বোধনী ম্যাচে বরিশালের কবি জীবনানন্দ দাস স্টেডিয়ামে মুখোমুখি হবে অ্যাকমি ও ফরচুন।

টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে ৩১ ডিসেম্বর। তবে কোনো কারণে ম্যাচ আয়োজন সম্ভব না হলে ২০২৭ সালের ১ জানুয়ারি রাখা হয়েছে রিজার্ভ ডে। বরিশালের কবি জীবনানন্দ দাস স্টেডিয়ামের পাশাপাশি টুর্নামেন্টের ম্যাচ আয়োজন করা হবে মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামেও।

আগামী ২৭ ডিসেম্বর থেকে শুরু হবে প্লে-অফ পর্ব। ফাইনালসহ এই পর্বের সব ম্যাচ অনুষ্ঠিত হবে বরিশালে। ডি থ্রি ট্রফির প্রথম আসরে অংশ নেবে ৬টি দল। দলগুলো হলো—অ্যাকমি, ফরচুন, ওয়ালটন, সেভেন রিংস সিমেন্ট, সিটিজেনস ব্যাংক ও ব্লু স্টার।

একনজরে ডি থ্রি ট্রফি টি-টোয়েন্টির পূর্ণাঙ্গ সূচি
১৫ ডিসেম্বর - অ্যাকমি বনাম ফরচুন, বেলা ২:৪৫, বরিশাল

১৬ ডিসেম্বর - ওয়ালটন বনাম সেভেন রিংস সিমেন্ট, বেলা ১১টা, মিরপুর

১৭ ডিসেম্বর - ওয়ালটন বনাম ব্লু স্টার, বেলা ১১টা, মিরপুর

১৯ ডিসেম্বর - সেভেন রিংস সিমেন্ট বনাম ব্লু স্টার, বেলা ২:৪৫, বরিশাল

২০ ডিসেম্বর - অ্যাকমি বনাম ওয়ালটন, বেলা ২:৪৫, মিরপুর

২১ ডিসেম্বর - ফরচুন বনাম সেভেন রিংস সিমেন্ট, বেলা ১১টা, মিরপুর

২২ ডিসেম্বর - অ্যাকমি বনাম সেভেন রিংস সিমেন্ট, বেলা ১১টা, মিরপুর

আরও খবর: ব্যাটিং কোচের দায়িত্বে পরিবর্তন আনল বিসিবি, পদ হারালেন আশরাফুল

২৪ ডিসেম্বর - সিটিজেনস ব্যাংক বনাম সেভেন রিংস সিমেন্ট, বেলা ১১টা, মিরপুর

২৫ ডিসেম্বর - সিটিজেনস ব্যাংক বনাম ওয়ালটন, বেলা ১১টা, মিরপুর

প্লে-অফ পর্ব

২৭ ডিসেম্বর
এলিমিনেটর : তৃতীয় বনাম চতুর্থ দল, বেলা ১১টা, বরিশাল

প্রথম কোয়ালিফায়ার : প্রথম বনাম দ্বিতীয় দল, বিকেল ৩:৩০, বরিশাল

২৯ ডিসেম্বর - দ্বিতীয় কোয়ালিফায়ার : প্রথম কোয়ালিফায়ারে পরাজিত দল বনাম এলিমিনেটরে জয়ী দল, বেলা ২:৪৫, বরিশাল

৩১ ডিসেম্বর - ফাইনাল: প্রথম কোয়ালিফায়ারে জয়ী দল বনাম দ্বিতীয় কোয়ালিফায়ারে জয়ী দল, বেলা ২:৪৫, বরিশাল

ফাইনালের রিজার্ভ ডে: ১ জানুয়ারি ২০২৭।