১৯ নভেম্বর ২০২৬, ১৩:১৬

ময়মনসিংহে বাসে দুর্বৃত্তদের আগুন, আ.লীগ নেতার গাড়ি-মোটরসাইকেল ভাঙচুর

দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ে গেছে বাসটি  © সংগৃহীত

ময়মনসিংহের ভালুকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা শেরপুরগামী একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। একই রাতে হবিরবাড়ি ইউনিয়নের জামিরদিয়া এলাকায় আওয়ামী লীগের নেতা ও ময়মনসিংহ জেলা পরিষদের সাবেক সদস্য গোলাম মোস্তফার ব্যবহৃত একটি প্রাইভেটকার ও দুটি মোটরসাইকেল ভাঙচুরের ঘটনা ঘটেছে।

যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনা সম্পর্কে জানতে চাইলে হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম বলেন, এ বিষয়ে তার জানা নেই।

বুধবার (১৮ নভেম্বর) রাতে ভালুকার স্কয়ার মাস্টারবাড়ি এলাকায় বাসে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে। খবর পেয়ে ভালুকা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে বাসের আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন।

আরও পড়ুন: বয়স বাড়ছে, কমছে মান—নানান সংকটে ধুঁকছে ১৮৬ বছরের কলেজটি

অন্যদিকে উপজেলার জামিরদিয়া এলাকায় গোলাম মোস্তফার ব্যবহৃত প্রাইভেটকার ও দুটি মোটরসাইকেল ভাঙচুর করে দুর্বৃত্তরা। তবে বাসে অগ্নিসংযোগ ও যানবাহন ভাঙচুরের ঘটনায় কারা জড়িত, কী কারণে এসব ঘটনা ঘটেছে এবং এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।