ময়মনসিংহে প্রাইভেটকার-সিএনজির সংঘর্ষে প্রাণ গেল যাত্রীর
ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় প্রাইভেটকার ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে একজন নিহত এবং অপর একজন আহত হয়েছেন। বুধবার (২১ অক্টোবর) বিকাল সাড়ে ৩টায় ময়মনসিংহ-হালুয়াঘাট আঞ্চলিক সড়কের রামচন্দ্রপুর (কোদালধর বাজার) এলাকায় এ হতাহতের ঘটনা ঘটে।
নিহত ব্যাক্তি সিএনজি যাত্রী আলাউদ্দিন (৫৫) উপজেলার কামারিয়া ইউনিয়নের কামারিয়া গ্রামের মৃত আলী হোসেনের ছেলে।
স্থানীয়রা জানান, ময়মনসিংহ থেকে তারাকান্দাগামী একটি সিএনজি এবং শেরপুর থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হলে আলাউদ্দিন ঘটনাস্থলেই নিহত হন। একই ঘটনায় আশঙ্কাজনক অবস্থায় সিএনজি চালককে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: মিউচুয়াল ট্রান্সফার দাবি প্রাথমিকের নতুন শিক্ষকদের, যা বললেন প্রতিমন্ত্রী
তারাকান্দা থানার এসআই মো জহিরুল হক জানান, নিহতের লাশ আত্মীয়স্বজনের আবেদনের পরিপ্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে হস্তান্তর করা হয়েছে। ঘাতক প্রাইভেটকার ও সিএনজিটি থানা হেফাজতে আনা হয়েছে। আইনি প্রক্রিয়া চলমান।