২০ অক্টোবর ২০২৬, ১৯:১৫

বগুড়ায় ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু

ঘটনাস্থলে স্থানীয় লোকজন  © সংগৃহীত

বগুড়ায় ট্রেনের নিচে কাটা পড়ে আনুমানিক ৫০ বছর বয়সী অজ্ঞাতপরিচয় এক নারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে সরকারি আজিজুল হক কলেজের সামনে রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে সরকারি আজিজুল হক কলেজের সামনে সাবা হাউজিং কমপ্লেক্স-সংলগ্ন রেললাইন পার হওয়ার সময় সান্তাহারগামী একটি ট্রেনের নিচে কাটা পড়েন ওই নারী। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ও পথচারীরা ঘটনাস্থলে ভিড় করেন। তবে তাৎক্ষণিকভাবে নিহত নারীর নাম-পরিচয় জানা যায়নি।

আরও পড়ুন: ‘মিউচুয়াল ট্রান্সফার’ চান লটারিতে পদায়নপ্রাপ্ত প্রাথমিকের ১৪ হাজার শিক্ষক

ঘটনার বিষয়ে রেলওয়ে পুলিশ ও স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করা হয়েছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার এবং নিহত নারীর পরিচয় শনাক্তের চেষ্টা করছে।