২৬ সেপ্টেম্বর ২০২৬, ১৭:২০

বিদ্যালয়ের পুকুর থেকে ধরা ১০ মণ পিরানহা মাছ বিক্রির সময় জব্দ

জব্দ করা পিরানহা মাছ  © টিডিসি

ময়মনসিংহের হালুয়াঘাট বালিকা উচ্চ বিদ্যালয়ের পুকুর থেকে নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রির সময় ১০ মণ মাছ জব্দ করেন উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল আহমেদ। শনিবার (২৬ সেপ্টেম্বর) এ মাছগুলো জব্দ করা হয়। জব্দ করা মাছ মাটিতে পুঁতে ফেলা হয়। 

উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমেদ জানান, হালুয়াঘাট বালিকা উচ্চ বিদ্যালয়ের পুকুর হতে নিষিদ্ধ পিরানহা ১০ (দশ) মণ মাছ জব্দ করা হয়েছে। দেশীয় মৎস্যসম্পদ, জলজ জীববৈচিত্র্য ও পরিবেশের সুরক্ষার স্বার্থে নিষিদ্ধ ও ক্ষতিকর প্রজাতির মাছের বিস্তার রোধে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের অভিযান ও তদারকি অব্যাহত থাকবে।

আরও পড়ুন: সেন্ট্রাল ইউনির্ভাসিটির উপাচার্যকে জাবির নতুন ভিসি করল সরকার

একই সঙ্গে নিষিদ্ধ প্রজাতির মাছ চাষ, সংরক্ষণ, পরিবহন ও বাজারজাতকরণের বিরুদ্ধে প্রচলিত আইন ও বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।