নওগাঁয় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত
‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’ প্রতিপাদ্যে শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে নওগাঁয় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বেলা ১১টায় সদর উপজেলার বক্তারপুর ইউনিয়নের চাকলা বাজার থেকে শোভাযাত্রাটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
ব্যুরোর আয়োজনে প্রধান অতিথি হিসেবে শোভাযাত্রাটির নেতৃত্ব দেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম।
এ সময় আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আয়শা সিদ্দিকা, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মনিরুল ইসলাম, নওগাঁ সরকারি কলেজের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক জাকির হোসেন, সদর উপজেলা নির্বাহী অফিসার নুরুল আমিন, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো উপ-পরিচালক সানাউল হাবিব, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সায়েদুল ইসলাম।
আরও পড়ুন: বরিশালেও নেওয়া হবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা
এ ছাড়া উপস্থিতি ছিলেন বক্তারপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সারোয়ার কামাল চঞ্চলসহ সরকারি দপ্তরের কর্মকর্তা ও কর্মচারি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী অভিভাবকসহ অন্যরা।
শোভাযাত্রাটি বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এবং পরে দিবসটির প্রতিপাদ্য তুলে ধরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।