০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৪:০৯

মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহতের পরিবার ও আহতদের সহায়তার চেক বিতরণ

সহায়তার চেক তুলে দিচ্ছেন জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা  © সংগৃহীত

মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১২ জনের পরিবারের মধ্যে পাঁচ লাখ টাকা করে এবং আহত চারজনকে এক লাখ টাকা করে মোট ৬৪ লাখ টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও বিআরটিএর আয়োজনে এসব চেক হস্তান্তর করা হয়।

জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত এই চেক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিআরটিএর পরিচালক এবং ট্রাস্টি বোর্ডের সচিব রুবাইৎ-ই-আশিক। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কামরুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাসুম, অতিরিক্ত জেলা প্রশাসক (মানবসম্পদ ও উন্নয়ন) কাজী নাহিদ ইভা, বিআরটিএর সহকারি পরিচালক মাহবুব কামাল, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস, সাধারণ সম্পাদক শাহানুর ইসলাম, সিভিল সার্জনের প্রতিনিধি ডা. মরিয়ম রকিব, বিআরটিএর পরিদর্শক লাভলু শিকদার, জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক শিহাব সুমন এবং ভুক্তভোগী পরিবারের সদস্য নাজমুন নাহার।

আরও পড়ুন: শিক্ষকদের বদলির জন্য অগ্রায়নপত্র না দিলে যা করতে হবে

বিআরটিএর পরিচালক ও  ট্রাস্টি বোর্ডের সচিব রুবাইৎ-ই-আশিক বলেন, সড়ক দুর্ঘটনায় নিহতের পরিবারকে ৫ লাখ, মারাত্মকভাবে আহত বা পঙ্গুত্ববরণকারিকে ৩ লাখ এবং আহত ব্যক্তিকে ১ লাখ টাকা দেওয়া হয়। দুর্ঘটনার তিন মাসের মধ্যে বিআরটিএ অফিসে নির্দিষ্ট ফরম পূরণ করে তা জমা দিতে হয়।

 জেলা প্রশাসন ও বিআরটিএ মানিকগঞ্জ জেলা শাখা অনুষ্ঠানের আয়োজন করে।