২৫ আগস্ট ২০২৬, ১২:৫৬

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গুতে একজনের মৃত্যু, ভর্তি ৯৫

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল  © সংগৃহীত

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। গত ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৩৭ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৪৬ জন।

মঙ্গলবার (২৫ আগস্ট) হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মোট ৯৫ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে ৮৪ জন পুরুষ, ৯ জন নারী ও ২ জন শিশু। পুরুষ রোগীদের মধ্যে একজন আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, ২০২৬ সালের শুরু থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ১ হাজার ২১৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে আটজনের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: ১১ দিন ডেঙ্গুর সঙ্গে লড়ে না ফেরার দেশে যবিপ্রবির আদিবা

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডের সহকারী ফোকাল পারসন মোস্তফা ফয়সাল রাহাত বলেন, ডেঙ্গু আক্রান্ত রোগীদের জন্য হাসপাতালে আলাদা ডেঙ্গু ওয়ার্ড চালু রয়েছে। রোগীদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। গত ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু হয়েছে এবং নতুন করে ৩৭ জন রোগী ভর্তি হয়েছেন।