টমটমকে সাইড দিতে গিয়ে বাস খাদে
বান্দরবানের আলীকদম উপজেলার ২ নম্বর চৈক্ষ্যং ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের তারাবনিয়া এলাকার টার্নিং পয়েন্টে টমটমকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে গেছে মাতামুহুরী পরিবহনের হানিফ লোগো-সংবলিত একটি বাস।
শনিবার (২২ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে চকরিয়া থেকে আলীকদম আসার পথে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, তারাবনিয়া এলাকার টার্নিং পয়েন্টে বিপরীত দিক থেকে আসা একটি টমটমকে সাইড দিতে গিয়ে বাসচালক নিয়ন্ত্রণ হারান। এতে বাসটি সড়কের পাশের খাদে পড়ে যায়।
আরও পড়ুন: ১০ সরকারি স্কুল তৈরির কাজ শেষ হয়নি ৯ বছরেও
তবে দুর্ঘটনায় বাসে থাকা যাত্রীদের মধ্যে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে উদ্ধার তৎপরতা শুরু করেন।
পুলিশ সূত্র জানায়, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। দুর্ঘটনার কারণ এবং বাসটিতে কতজন যাত্রী ছিলেন, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।