‘জামায়াত মাদক বিক্রি করে না, মাদক খায় না’: বিএনপি নেতা সালেহ আহাম্মেদ
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা বিএনপির সহ-সভাপতি সালেহ আহাম্মেদ বলেছেন, ‘আমার দলের যত বড় নেতাই হোক, মাদকের সঙ্গে জড়িত থাকলে তারও কোনো ছাড় নেই। জামায়াত তো আর মাদক বিক্রি করে না, মাদক খায় না। আওয়ামী লীগ তো এখন দেশে নাই। আমার দলের বিএনপির কোনো নেতৃবৃন্দ যদি মাদকের সঙ্গে জড়িত থাকে, তাদের ব্যাপারেও কোনো ছাড় দেওয়া হবে না।’
বুধবার (১৯ আগস্ট) বিকেলে রায়পুরে আয়োজিত এক মাদকবিরোধী মানববন্ধনে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
সালেহ আহাম্মেদ বলেন, ‘আল্লাহর ওয়াস্তে কেউ মাদক খাবেনও না, বিক্রিও করবেন না। আমরা মাদকের ব্যাপারে জিরো টলারেন্স। আমাদের সরকারও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে থাকবে। আমাদের এমপি জননেতা আবুল খায়ের ভূঁইয়ার পক্ষ থেকেও এ বিষয়ে কোনো ছাড় নেই।’
তিনি বলেন, ‘মাদক নির্মূলে বিএনপি জিরো টলারেন্স নীতিতে বিশ্বাসী। দলের কোনো নেতা মাদক বিক্রি বা সেবনের সঙ্গে জড়িত থাকলে তাকেও ছাড় দেওয়া হবে না।’
আরও দেখুন: সিনিয়র এক্সিকিউটিভ পদে নিয়োগ দেবে আকিজ ভেঞ্চার
মাদক, চুরি, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে নিজের অবস্থান তুলে ধরে বিএনপির এই নেতা বলেন, ‘এসব অপরাধের পক্ষে তিনি কখনো থানায় যাননি এবং ভবিষ্যতেও যাবেন না। তিনি বলেন, ‘আমি সবসময় এসব অপরাধের বিরুদ্ধে। আমরা অতীতেও এভাবেই কাজ করে এসেছি।’
মানববন্ধনে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।