হাসপাতালে বুদ্ধিপ্রতিবন্ধীকে বলাৎকার, ওয়ার্ডবয় আটক
লক্ষ্মীপুরে একটি হাসপাতালের কক্ষে ডেকে নিয়ে এক বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরকে (১১) বলাৎকারের অভিযোগে রিমন হোসেন নামে এক যুবককে আটক করেছে পুলিশ। রিমন জেলা শহরের আল মানার হসপিটালের ওয়ার্ডবয়।
শুক্রবার (৫ জুন) সকালে সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ঝলক মোহন্ত বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘আল-মানার হসপিটালের ৩য় তলার একটি কক্ষে ঘটনাটি ঘটে। অভিযুক্ত রিমন আটক রয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে, মামলা করা হবে।’
এর আগে বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে আল-মানার হসপিটালে ঘটনাটি ঘটে। পরবর্তীতে খবর পেয়ে অভিযুক্ত ব্যক্তিকে আটক করে পুলিশ । অভিযুক্ত রিমন লক্ষ্মীপুর পৌরসভার ১০ নং ওয়ার্ড মজুপুর এলাকার মো. সেলিমের ছেলে।
আরও পড়ুন : গরমে রক্তচাপ ওঠানামা: কারণ, নিয়ন্ত্রণ ও করণীয় জানালেন চিকিৎসক
ভুক্তভোগী কিশোরের মা বলেন, ‘আমার ছেলে বুদ্ধিপ্রতিবন্ধী ও সহজসরল। নামাজ পড়তে কিছুক্ষন আগে বের হলে সে আল-মানার হাসপাতালে গিয়ে টেলিভিশন দেখে। সেখান থেকে ওয়ার্ডবয় রিমন তাকে একটি কক্ষে ডেকে নিয়ে বলাৎকার করে। আমার ছেলে চিৎকার চেচামেচিও করেছে। পরে সে হাসপাতাল থেকে বের হয়ে ঘটনাটি তার বন্ধুদের বলে।’
তিনি আরও বলেন, ‘আমি এ ঘটনায় মামলা করবো। আমি রিমন নামের ওই ছেলেটির বিচার চাই। ভবিষ্যতে কেউ যেন এমন ঘটনা না ঘটাতে পারে, সেজন্য তার বিচার হওয়া অবশ্যই প্রয়োজন।’