জনবল নিয়োগ দেবে ওয়ান ব্যাংক, কর্মস্থল ঢাকা
বেসরকারি বাণিজ্যিক ব্যাংক ওয়ান ব্যাংক পিএলসি জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির কন্টাক্ট সেন্টারের আউটবাউন্ড সেলস টিমে দুটি পদে মোট ৫ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: ওয়ান ব্যাংক পিএলসি
কর্মস্থল: ঢাকা (অফিসে কাজ করতে হবে)
আবেদন শেষ: ৭ ডিসেম্বর ২০২৬।
১. পদের নাম: কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ (আউটবাউন্ড সেলস টিম), এইচআর কন্ট্রাকচুয়াল
পদসংখ্যা: ৪টি
বয়স: ২১ থেকে ৩০ বছর
শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে স্নাতক পাস হতে হবে। তৃতীয় বিভাগ বা শ্রেণি গ্রহণযোগ্য নয়।
আরও দেখুন: পদ ৮৭৯, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডে নিয়োগ, আবেদন শুরু এসএসসি পাসে
অভিজ্ঞতা: সংশ্লিষ্ট কাজে কমপক্ষে এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বিশেষ করে ব্যাংকিং খাতে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
অতিরিক্ত যোগ্যতা: আউটবাউন্ড সেলস, টেলিমার্কেটিং, টেলিসেলস অথবা ব্যাংকের কল সেন্টারে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বাংলা ও ইংরেজিতে সাবলীল হতে হবে।
মৌখিক যোগাযোগ, উপস্থাপনা ও গ্রাহককে বোঝানোর দক্ষতা থাকতে হবে।
বিক্রয় লক্ষ্যমাত্রা অর্জনের সক্ষমতা থাকতে হবে।
মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল ও কম্পিউটার পরিচালনায় দক্ষ হতে হবে।
গ্রাহকের আপত্তি মোকাবিলা ও নিয়মিত যোগাযোগ বজায় রাখার সক্ষমতা থাকতে হবে।
চাপের মধ্যে কাজ করার মানসিকতা এবং রোস্টার বা শিফট অনুযায়ী কাজ করার আগ্রহ থাকতে হবে।
আরও দেখুন: বাংলাদেশ ব্যাংকের উদ্যোগ কর্মসূচিতে নির্বাচিত উদ্যোক্তার তালিকা প্রকাশ
ইতিবাচক মনোভাব, আত্মবিশ্বাস ও আন্তব্যক্তিক যোগাযোগের দক্ষতা থাকতে হবে।
বেতন: মাসিক ২২ হাজার টাকা। এর সঙ্গে কেপিআই ভাতা দেওয়া হবে।
২. পদের নাম: টিম লিডার (আউটবাউন্ড সেলস টিম), সিনিয়র অফিসার-প্রিন্সিপাল অফিসার
পদসংখ্যা: ১টি
বয়স: কমপক্ষে ৪০ বছর
শিক্ষাগত যোগ্যতা: ব্যবসায় প্রশাসন, মার্কেটিং অথবা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে। তৃতীয় বিভাগ বা শ্রেণি গ্রহণযোগ্য নয়।
অভিজ্ঞতা: সংশ্লিষ্ট কাজে কমপক্ষে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ব্যাংকিং খাতে অভিজ্ঞতা থাকতে হবে।
অতিরিক্ত যোগ্যতা: সেলস, টেলিসেলস, টেলিমার্কেটিং অথবা কল সেন্টার পরিচালনায় কমপক্ষে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
টিম তদারকি, বিক্রয় ব্যবস্থাপনা বা নেতৃত্ব দেওয়ার পূর্ব অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
আরও দেখুন: একাধিক পদে জনবল নিয়োগ দেবে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি, আবেদন অনলাইনে
ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান অথবা ক্রেডিট কার্ড বিক্রয়ে অভিজ্ঞতা অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে।
নেতৃত্ব, যোগাযোগ ও আন্তব্যক্তিক দক্ষতা থাকতে হবে।
বিক্রয় লক্ষ্যমাত্রা অর্জন এবং ব্যাংকিং পণ্য ও আর্থিক সেবা সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে।
দল পরিচালনা, প্রশিক্ষণ ও সদস্যদের উৎসাহিত করার দক্ষতা থাকতে হবে।
বিশ্লেষণ ও প্রতিবেদন তৈরির সক্ষমতা থাকতে হবে।
মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল ও পাওয়ারপয়েন্টে দক্ষ হতে হবে।
আরও দেখুন: ১৩-২০তম গ্রেডে সমাজকল্যাণ মন্ত্রণালয়ে নিয়োগ, আবেদন করতে পারবেন যারা
চাপের মধ্যে একাধিক বিক্রয় কার্যক্রম পরিচালনার সক্ষমতা থাকতে হবে।
বাংলা ও ইংরেজিতে সাবলীল হতে হবে।
রোস্টার বা শিফট অনুযায়ী কাজ করার মানসিকতা থাকতে হবে।
আত্মপ্রণোদিত, উদ্যোগী ও ফলাফলকেন্দ্রিক হতে হবে।
বেতন: আলোচনা সাপেক্ষে।
আরও দেখুন: ন্যাশনাল ব্যাংকে একাধিক পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ নভেম্বর
চাকরির ধরন: পূর্ণকালীন
আবেদন করবেন যেভাবে: আগ্রহী প্রার্থীরা বিডিজবসের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন।