২৬ নভেম্বর ২০২৬, ১৪:০৫

বাংলাদেশ ব্যাংকের উদ্যোগ কর্মসূচিতে নির্বাচিত উদ্যোক্তার তালিকা প্রকাশ

বাংলাদেশ ব্যাংকের উদ্যোগ কর্মসূচি  © টিডিসি সম্পাদিত

বাংলাদেশ ব্যাংকের উদ্যোগ কর্মসূচির আওতায় দেশের ৮ জেলার ৬৪টি উপজেলা থেকে চূড়ান্তভাবে নির্বাচিত ৬৪০ জন তরুণ উদ্যোক্তার তালিকা প্রকাশ করা হয়েছে। নির্বাচিত উদ্যোক্তাদের তালিকা বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে প্রকাশিত এ তালিকায় মানিকগঞ্জ, ফেনী, নওগাঁ, ঝিনাইদহ, ভোলা, হবিগঞ্জ, রংপুর ও নেত্রকোণা জেলার উদ্যোক্তারা রয়েছেন।

বাংলাদেশ ব্যাংকের বিজ্ঞপ্তি অনুযায়ী, বাকি ৫৬ জেলার প্রত্যেক উপজেলার জন্য আবেদন গ্রহণ চলছে। আগ্রহী তরুণ উদ্যোক্তারা সংশ্লিষ্ট উপজেলার যেকোনো তফসিলি ব্যাংকের শাখায় আবেদন জমা দিতে পারবেন।

আরও দেখুন: একাধিক পদে জনবল নিয়োগ দেবে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি, আবেদন অনলাইনে

নির্বাচিত উদ্যোক্তাদের তালিকা এখানে দেখুন। 

আবেদনপত্র এখানে দেখুন।