৩১ অক্টোবর ২০২৬, ০৯:৫১

মধুমতি ব্যাংকে জনবল নিয়োগ, আবেদন অনলাইনে

মধুমতি ব্যাংক পিএলসি  © টিডিসি সম্পাদিত

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি বাণিজ্যিক ব্যাংক মধুমতি ব্যাংক পিএলসি। প্রতিষ্ঠানটি টেলার/হেড টেলার: এও (ক্যাশ)-এসও (ক্যাশ) পদে কর্মী নিয়োগ দেবে।

এ পদে আবেদনের জন্য প্রার্থীর স্নাতক বা সমমানের ডিগ্রির পাশাপাশি ব্যাংকে কমপক্ষে দুই বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। 

প্রতিষ্ঠানের নাম: মধুমতি ব্যাংক পিএলসি

পদের নাম: টেলার/হেড টেলার: এও (ক্যাশ)-এসও (ক্যাশ)

পদসংখ্যা: নির্ধারিত নয়

চাকরির ধরন: পূর্ণকালীন

কর্মস্থল: বাংলাদেশের যেকোনো স্থান

কর্মক্ষেত্র: অফিসে

আরও দেখুন: নারী মৈত্রীতে মাস্টার্স পাসে কর্মী নিয়োগ

শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রি।

অভিজ্ঞতা: সংশ্লিষ্ট কাজে কমপক্ষে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ব্যাংকে কাজের অভিজ্ঞতা আবশ্যক।

অন্যান্য যোগ্যতা: এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্টসহ বিভিন্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন ব্যবহারে ভালো দক্ষতা থাকতে হবে। গ্রাহকসেবায় মনোযোগী হতে হবে। দায়িত্বশীল ও পেশাজীবন নিয়ে সচেতন হতে হবে। ইতিবাচক মনোভাব ও নতুন কিছু শেখার আগ্রহ থাকতে হবে। চাকরিতে বিরতি রয়েছে এমন প্রার্থীদের আবেদন না করতে বলা হয়েছে। নতুন প্রার্থীদের আবেদনের প্রয়োজন নেই।

আরও দেখুন: পদ ৯০৩, ১১ ব্যাংকে সিনিয়র অফিসার পদে নিয়োগ পরীক্ষার তারিখ ঘোষণা

দক্ষতা: ক্যাশ ম্যানেজমেন্ট, ক্যাশ হ্যান্ডলিং, ক্যাশ ফ্লো ম্যানেজমেন্ট, পেটি ক্যাশ ম্যানেজমেন্ট এবং নগদ অর্থ ও তহবিল ব্যবস্থাপনায় দক্ষতা থাকতে হবে।

বেতন: আলোচনা সাপেক্ষে।

অন্যান্য সুযোগ-সুবিধা: ব্যাংকের নীতিমালা অনুযায়ী।

আবেদনের পদ্ধতি: আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। 

আবেদনের শেষ সময়: ১৭ নভেম্বর ২০২৬।

আরও দেখুন: বাংলাদেশ সশস্ত্র বাহিনী বোর্ডে নিয়োগ, এসএসসি পাশেই আবেদন

প্রকাশের তারিখ: ২৮ অক্টোবর ২০২৬।

বিস্তারিত জানতে এখানে দেখুন।