পদ ৯০৩, ১১ ব্যাংকে সিনিয়র অফিসার পদে নি য়োগ পরীক্ষার তারিখ ঘোষণা
৯টি ব্যাংক ও ২টি আর্থিক প্রতিষ্ঠানে সিনিয়র অফিসার (সাধারণ) পদে ৯০৩ জন নিয়োগের প্রিলিমিনারি পরীক্ষার তারিখ ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। পরীক্ষায় অংশ নিতে পারবেন নির্ধারিত সময়ের মধ্যে প্রবেশপত্র ডাউনলোড করা প্রার্থীরা।
মঙ্গলবার (২৭ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয়ের পরিচালক ও সদস্যসচিব মিজানুর রহমান আকন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিষ্ঠানের নাম: ৯টি ব্যাংক ও ২টি আর্থিক প্রতিষ্ঠান।
পদের নাম: সিনিয়র অফিসার (সাধারণ)।
গ্রেড: ৯ম।
মোট পদসংখ্যা: ৯০৩টি।
জব আইডি: ২৬১০১।
পরীক্ষার তারিখ ও সময়: ১৩ নভেম্বর ২০২৬, শুক্রবার; বিকেল ৩টা থেকে ৪টা।
আরও দেখুন: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১৭-২০তম গ্রেডে একাধিক পদে চাকরির সুযোগ
পরীক্ষার ধরন: ১০০ নম্বরের প্রিলিমিনারি পরীক্ষা (এমসিকিউ)।
পরীক্ষার কেন্দ্র: ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের আওতাভুক্ত কেন্দ্রগুলোতে পরীক্ষা অনুষ্ঠিত হবে। কেন্দ্রের তালিকা ও অন্যান্য নির্দেশনা পরবর্তী সময়ে বাংলাদেশ ব্যাংকের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটে পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করা হবে।
প্রিলিমিনারি পরীক্ষার নম্বর বিভাজন:
বিষয়: ইংরেজি ব্যাকরণ ও ভাষা ২০ নম্বর, বাংলা ব্যাকরণ ও ভাষা ২০ নম্বর, সাধারণ গণিত ২০ নম্বর, আর্থিক ও ব্যাংকিং জ্ঞান ১০ নম্বর, বিশ্লেষণী দক্ষতা ২০ নম্বর, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিষয়ে মৌলিক জ্ঞান ১০ নম্বর সহ মোট ১০০ নম্বর।
প্রিলিমিনারি পরীক্ষায় প্রতিটি সঠিক উত্তরের জন্য ১ নম্বর দেওয়া হবে। প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা হবে।
লিখিত পরীক্ষার নম্বর বিভাজন:
বিষয়: ইংরেজিতে ফোকাস রাইটিং (সাম্প্রতিক বৈশ্বিক ও বাংলাদেশের বিষয়াবলি) ৩০ নম্বর, বাংলায় ফোকাস রাইটিং (সাম্প্রতিক বৈশ্বিক ও বাংলাদেশের বিষয়াবলি) ৩০ নম্বর, সাধারণ জ্ঞান ১০ নম্বর, গণিত (এসএসসি পর্যায়) ৩০ নম্বর, বাংলা থেকে ইংরেজি অনুবাদ ২০ নম্বর, বিশ্লেষণী যুক্তি, সমালোচনামূলক চিন্তা ও যুক্তিনির্ভর লেখনী ৪০ নম্বর, বাংলা ব্যাকরণ ১০ নম্বর, ইংরেজি ভাষায় দক্ষতা ২০ নম্বর, আর্থিক ও ব্যাংকিং জ্ঞান ১০ নম্বরসহ মোট ২০০ নম্বর।
আরও দেখুন: কর কমিশনারের কার্যালয়ে ৬০ পদে নতুন নিয়োগ
বাংলা ব্যাকরণ অংশে বানান ও বানানের নিয়ম, বাক্যশুদ্ধি, প্রবাদ-প্রবচনের নিহিতার্থ প্রকাশ, কারক, সমাস, সন্ধি বিচ্ছেদ, এক কথায় প্রকাশ এবং প্রায় সমোচ্চারিত ভিন্নার্থক শব্দ থেকে প্রশ্ন থাকবে। ইংরেজি ভাষার দক্ষতা অংশে বাক্যগঠন, সাবজেক্ট-ভার্ব অ্যাগ্রিমেন্ট, ফাইনাইট ও নন-ফাইনাইট ভার্ব, ট্রান্সফরমেশন, স্পিচ, ক্লজ ও ফ্রেজ, গ্রুপ ভার্ব, ইডিয়মস এবং রাইট ফর্মস অব ভার্ব অন্তর্ভুক্ত থাকবে।
ডুপ্লিকেট প্রবেশপত্র ডাউনলোড: যেসব প্রার্থী নির্ধারিত সময়ের মধ্যে আগে প্রবেশপত্র ডাউনলোড করেছেন, শুধু তারাই আগামী ৫ নভেম্বর থেকে পরীক্ষা শুরুর আগপর্যন্ত বাংলাদেশ ব্যাংকের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইট থেকে ডুপ্লিকেট প্রবেশপত্র সংগ্রহ করতে পারবেন। প্রবেশপত্র ছাড়া কোনো প্রার্থী পরীক্ষায় অংশ নিতে পারবেন না।
প্রবেশপত্র সংগ্রহ করতে ওয়েবসাইট দেখুন। ডুপ্লিকেট প্রবেশপত্র সংগ্রহ করতে এখানে দেখুন।
আরও দেখুন: বাংলাদেশ সশস্ত্র বাহিনী বোর্ডে নিয়োগ, এসএসসি পাশেই আবেদন
যোগাযোগ: নিয়োগসংক্রান্ত প্রয়োজনে প্রার্থীদের info.bses\@bb.org.bd ই-মেইলে যোগাযোগ করতে বলা হয়েছে।
সূত্র: বাংলাদেশ ব্যাংকের ২৭ অক্টোবর ২০২৬ তারিখের বিজ্ঞপ্তি নং-৩৪৮/২০২৬।
বিস্তারিত বিজ্ঞপ্তি নিচে দেখুন।