ম্যানেজমেন্ট ট্রেইনি প্রোগ্রাম পদে নিয়োগ দেবে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক
বেসরকারি বাণিজ্যিক ব্যাংক মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি) জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ম্যানেজমেন্ট ট্রেইনি প্রোগ্রামের (এমটিপি) আওতায় প্রার্থী নিয়োগ দেবে।
প্রশিক্ষণ শেষে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট (জেএভিপি) পদে নিয়োগ দেওয়া হবে। বেতনের সঙ্গে প্রযোজ্য অন্যান্য সুযোগ-সুবিধাও দেওয়া হবে।
প্রতিষ্ঠানের নাম: মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি)
পদের ধরন: ম্যানেজমেন্ট ট্রেইনি প্রোগ্রাম
বেতন: প্রশিক্ষণ চলাকালে মাসিক ৮৩ হাজার টাকা। প্রশিক্ষণ শেষে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট (জেএভিপি) পদে মাসিক ১ লাখ ১৫ হাজার ৫০০ টাকা এবং প্রযোজ্য অন্যান্য সুযোগ-সুবিধা।
শিক্ষাগত যোগ্যতা: ইউজিসি অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। সিজিপিএ কমপক্ষে ৪-এর মধ্যে ৩ থাকতে হবে। এসএসসি ও এইচএসসি বা সমমানের পরীক্ষায় জিপিএ কমপক্ষে ৫-এর মধ্যে ৪ থাকতে হবে। ও-লেভেল ও এ-লেভেলের সমমানের ফলাফলধারীরাও আবেদন করতে পারবেন।
আরও দেখুন: জলাবদ্ধতায় বাঁশের সাঁকো পেরিয়ে স্কুলে যায় শিক্ষার্থীরা, দুই বছরে কমেছে ১৩০ জন
বয়সসীমা: ১৮ নভেম্বর ২০২৬ তারিখে বয়স ৩২ বছরের কম হতে হবে।
অন্যান্য যোগ্যতা: বাংলাদেশের যেকোনো স্থানে কাজ করার মানসিকতা থাকতে হবে।
সুযোগ-সুবিধা: নির্বাচিত প্রার্থীদের জন্য এক বছরব্যাপী সমন্বিত প্রশিক্ষণ ও বিভিন্ন বিভাগে কাজের অভিজ্ঞতা অর্জনের সুযোগ রয়েছে। প্রশিক্ষণ শেষে জেএভিপি পদে নিয়োগের পাশাপাশি প্রযোজ্য সুযোগ-সুবিধা দেওয়া হবে। প্রতিষ্ঠানটি অন্তর্ভুক্তিমূলক কর্মপরিবেশ, দক্ষতা উন্নয়ন, উদ্ভাবন এবং উন্নত কর্মপরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্ব দেয়। এমটিবি সমান সুযোগের নিয়োগদাতা হিসেবে নারী ও বিভিন্ন পটভূমির প্রার্থীদের আবেদন করতে উৎসাহিত করেছে।
আবেদনের শেষ সময়: ১৮ নভেম্বর ২০২৬।
আরও দেখুন: ১৫০০ টাকায় বিক্রি হওয়া প্রশ্ন ফাঁসের তদন্তে বেরিয়ে এলো থলের বিড়াল
আবেদন পদ্ধতি: আবেদন করতে এমটিবির প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি অনুসরণ করতে হবে।
বিস্তারিত জানতে এখানে দেখুন।