১২ অক্টোবর ২০২৬, ১৬:২২

ট্রেইনি অফিসার নিয়োগ দেবে ব্যাংক এশিয়া, আবেদন ২০ অক্টোবর পর্যন্ত

ট্রেইনি অফিসার টু সিনিয়র এক্সিকিউটিভ অফিসার নিয়োগে আবেদন চলছে ব্যাংক এশিয়া পিএলসিতে  © সংগৃহীত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ব্যাংক এশিয়া পিএলসি। বেসরকারি বাণিজ্যিক এ ব্যাংকটি ‌‘ট্রেইনি অফিসার টু সিনিয়র এক্সিকিউটিভ অফিসার’ পদে কর্মী নিয়োগে ১২ অক্টোবর প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ১২ অক্টোবর থেকেই শুরু হয়েছে—চলবে ২০ অক্টোবর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন। 

প্রতিষ্ঠানের নাম: ব্যাংক এশিয়া পিএলসি;

পদের নাম: ট্রেইনি অফিসার টু সিনিয়র এক্সিকিউটিভ অফিসার;

পদসংখ্যা: নির্ধারিত নয়; 

চাকরির ধরন: পূর্ণকালীন;

বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে;

আরও পড়ুন: অফিসার নিয়োগ দেবে এনসিসি ব্যাংক, আবেদন ২৫ অক্টোবর পর্যন্ত

অন্যান্য সুযোগ-সুবিধা: ব্যাংকের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন;

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;

প্রার্থীর বয়সসীমা: নির্ধারিত নয়;

কর্মস্থল: দেশের যেকোনো স্থানে;

কর্মক্ষেত্র: অফিসে; 

আরও পড়ুন: ক্যাশ অফিসার নিয়োগ দেবে এসবিএসি ব্যাংক, আবেদন ২৫ অক্টোবর পর্যন্ত

আবেদনের যোগ্যতা—

*যেকোনো বিষয়ে ৪ বছর মেয়াদি স্নাতক ডিগ্রি থাকতে হবে;

*মাইক্রোসফট অফিসে (ওয়ার্ড, এক্সেল, পাওয়ারপয়েন্ট) দক্ষতা থাকতে হবে;

*ন্যূনতম ২ বছর চাকরির অভিজ্ঞতা থাকা প্রার্থীরা অগ্রাধিকার পাবেন (ফ্রেশাররও আবেদন করতে পারবেন);

আরও পড়ুন: প্রবেশনারি অফিসার নিয়োগ দেবে মিডল্যান্ড ব্যাংক, আবেদন ২০ অক্টোবর পর্যন্ত

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন; 

আবেদনের শেষ তারিখ: আগামী ২০ অক্টোবর ২০২৬;

কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: বিডিজবস ডটকম