০৯ অক্টোবর ২০২৬, ১১:৪৭

এসবিএসি ব্যাংকে তিন পদে চাকরি, আবেদন ২৫ অক্টোবর পর্যন্ত

এসবিএসি ব্যাংক পিএলসি  © টিডিসি সম্পাদিত

বেসরকারি খাতের এসবিএসি ব্যাংক পিএলসিতে তিনটি পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। পদগুলো হলো লইয়ার, এজেন্ট ব্যাংকিং অপারেশনস অ্যান্ড কাস্টমার সাপোর্ট এক্সিকিউটিভ এবং ডিজিটাল ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ডিভিশনের কর্মকর্তা। 

৮ অক্টোবর প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, আগ্রহী প্রার্থীরা আগামী ২৫ অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবেন। পদভেদে প্রার্থীদের সর্বোচ্চ বয়স ৪৫ বছর এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা থাকতে হবে।

প্রতিষ্ঠানের নাম: এসবিএসি ব্যাংক পিএলসি

চাকরির ধরন: পূর্ণকালীন

কর্মস্থল: বাংলাদেশের যেকোনো স্থান

১. পদের নাম: লইয়ার 

পদসংখ্যা: নির্দিষ্ট নয়

শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে স্নাতক (এলএলবি) ডিগ্রি থাকতে হবে।

অভিজ্ঞতা: ৫ থেকে ৭ বছর। ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে আইনি কাজে অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে।

বয়সসীমা: সর্বোচ্চ ৪৫ বছর। আবেদনের শেষ তারিখ অনুযায়ী বয়স গণনা করা হবে।

অতিরিক্ত যোগ্যতা: প্রার্থীকে বর্তমানে আদালতে আইন পেশায় নিয়োজিত থাকতে হবে। আইনজীবী হিসেবে তালিকাভুক্তি অথবা বার কাউন্সিলের সদস্যপদ থাকতে হবে। ব্যাংকিং আইন, চুক্তি আইন ও নিয়ন্ত্রক বিধিবিধান সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। মামলা পরিচালনার অভিজ্ঞতা অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে। চাকরিতে বিরতি রয়েছে এমন প্রার্থীদের আবেদন না করার নির্দেশনা দেওয়া হয়েছে।

দায়িত্ব: ব্যাংকের আইনি, নিয়ন্ত্রক ও কমপ্লায়েন্স-সংক্রান্ত কাজে সহায়তা করা; ব্যাংকের বিরুদ্ধে বা পক্ষে চলমান মামলা পরিচালনা ও আইনজীবীদের সঙ্গে সমন্বয় করা; চুক্তিপত্র, ডিলার চুক্তি ও বিভিন্ন বাণিজ্যিক চিঠিপত্র তৈরি ও যাচাই করা; সরকারি ও বেসরকারি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রক্ষা করা; প্রয়োজন অনুযায়ী মামলা দায়ের ও ঋণ আদায়ের জন্য আইনি নথি প্রস্তুত করা; সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আদালতে উপস্থিত থাকা এবং আইনি ঝুঁকি ও বিধিবিধান নিয়ে গবেষণা করা।

চাকরির পদমর্যাদা: সহকারী কর্মকর্তা থেকে নির্বাহী কর্মকর্তা পর্যন্ত।

২. পদের নাম: এজেন্ট ব্যাংকিং অপারেশনস অ্যান্ড কাস্টমার সাপোর্ট এক্সিকিউটিভ 

পদসংখ্যা: নির্দিষ্ট নয়

শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বা খ্যাতনামা বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ, শ্রেণি বা সমমানের ফল গ্রহণযোগ্য নয়।

আরও দেখুন: সরকারি ১০ প্রতিষ্ঠানের বড় নিয়োগ দেখুন একসাথে

অভিজ্ঞতা: কমপক্ষে এক বছর। ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগে ব্যবহারিক অভিজ্ঞতা থাকতে হবে।

বয়সসীমা: সর্বোচ্চ ৪৫ বছর। আবেদনের শেষ তারিখ অনুযায়ী বয়স গণনা করা হবে।

অতিরিক্ত যোগ্যতা: ব্যাংক হিসাব খোলা ও গ্রাহকসেবা কার্যক্রমে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। আরটিজিএস, বেফটন এবং রেমিট্যান্স কার্যক্রম সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। ব্যাংকিং পণ্য ও সেবা সম্পর্কে জানতে হবে এবং ফ্লোরা ব্যাংকিং সিস্টেম ব্যবহারের অভিজ্ঞতা থাকতে হবে। পাশাপাশি কম্পিউটার ও এমএস অফিস ব্যবহারে দক্ষতা, যোগাযোগের সক্ষমতা এবং সমস্যা সমাধানের যোগ্যতা থাকতে হবে।

দায়িত্ব: এজেন্ট ব্যাংকিং পয়েন্টে গ্রাহকদের হিসাব খোলার কাজে সহায়তা করা, আবেদনপত্র ও প্রয়োজনীয় নথি যাচাই করা এবং ব্যাংকের নীতিমালা ও গ্রাহক পরিচিতি যাচাই (কেওয়াইসি) বিধি অনুসরণ নিশ্চিত করা। আরটিজিএস, বেফটন ও দেশি-বিদেশি রেমিট্যান্স-সংক্রান্ত সেবা দেওয়া, ব্যাংকিং পণ্য সম্পর্কে গ্রাহকদের তথ্য জানানো, ফ্লোরা ব্যাংকিং সিস্টেম পরিচালনা এবং দৈনন্দিন লেনদেনের নথি সংরক্ষণ করতে হবে। পাশাপাশি শাখা ও অন্যান্য বিভাগের সঙ্গে সমন্বয় এবং গ্রাহকদের অভিযোগ ও জিজ্ঞাসার সমাধান করতে হবে।

চাকরির ধরন: স্থায়ী ও চুক্তিভিত্তিক পদ।

৩. পদের নাম: ডিজিটাল ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ডিভিশনের কর্মকর্তা 

পদসংখ্যা: নির্দিষ্ট নয়

শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বা খ্যাতনামা বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ, শ্রেণি বা সমমানের ফল গ্রহণযোগ্য নয়।

অভিজ্ঞতা: কমপক্ষে দুই বছর।

বয়সসীমা: সর্বোচ্চ ৪৫ বছর। আবেদনের শেষ তারিখ অনুযায়ী বয়স গণনা করা হবে।

আরও দেখুন: আইডিই বাংলাদেশে ফিল্ড ভলান্টিয়ার পদে জনবল নিয়োগ

অতিরিক্ত যোগ্যতা: ডিজিটাল ফাইন্যান্সিয়াল ইনক্লুশন সেবা, মার্চেন্ট অ্যাকোয়ারিং, অলটারনেটিভ ডেলিভারি চ্যানেল (এডিসি), মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস (এমএফএস), ব্র্যান্ড কমিউনিকেশন, কনটেন্ট তৈরি, প্রযুক্তিনির্ভর আর্থিক সেবা, কল সেন্টার, সেবার মান ব্যবস্থাপনা, ওয়েব মিডিয়া, ই-কমার্স অথবা ডিজিটাল মার্কেটিংয়ের যেকোনো এক বা একাধিক ক্ষেত্রে কমপক্ষে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে। যোগাযোগ ও সাংগঠনিক দক্ষতার পাশাপাশি দল পরিচালনা এবং কার্যক্রমের দক্ষতা বাড়ানোর সক্ষমতা থাকতে হবে।

চাকরির ধরন: স্থায়ী ও চুক্তিভিত্তিক পদ।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা জীবনবৃত্তান্ত (সিভি) ডাকযোগে অথবা বিডিজবসের মাধ্যমে জমা দিতে পারবেন।

ডাকযোগে আবেদন পাঠানোর ঠিকানা: এইচআরডি, এসবিএসি ব্যাংক পিএলসি, প্রধান কার্যালয়, বিএসসি টাওয়ার, ২-৩ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল, ঢাকা।

আবেদন শেষ: তারিখ ২৫ অক্টোবর ২০২৬। 

প্রতিষ্ঠানের ঠিকানা: বিএসসি টাওয়ার (৮ম তলা), ২-৩ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০।

বিস্তারিত বিজ্ঞপ্তি ও আবেদন করতে এখানে দেখুন।