০৮ সেপ্টেম্বর ২০২৬, ২১:৫২

স্ট্যান্ডার্ড ব্যাংকে কর্মকর্তা নিয়োগে বিজ্ঞপ্তি, আবেদন ৩ অক্টোবর পর্যন্ত

ম্যানেজার অপারেশনস নিয়োগে আবেদন চলছে স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসিতে  © টিডিসি সম্পাদিত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি। বেসরকারি বাণিজ্যিক এ ব্যাংকটি ‘ম্যানেজার অপারেশনস’ পদে কর্মকর্তা নিয়োগে ৩ সেপ্টেম্বর প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ৩ সেপ্টেম্বর থেকেই শুরু হয়েছে—চলবে ৩ অক্টোবর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা আগামী ৩ অক্টোবরের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি;

পদের নাম: ম্যানেজার অপারেশনস;

পদসংখ্যা: নির্ধারিত নয়:

চাকরির ধরন: পূর্ণকালীন;

বেতন: আলোচনা সাপেক্ষে (আকর্ষণীয় বেতন) নির্ধারণ করা হবে;

আরও পড়ুন: বিআইবিএম নিয়োগ দেবে বিভিন্ন পদে, আবেদন ২৩ সেপ্টেম্বর পর্যন্ত

অন্যান্য সুযোগ-সুবিধা: ব্যাংকের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন;

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভেয়েই আবেদন করতে পারবেন;

প্রার্থীর বয়সসীমা: ২০ থেকে ৫০ বছরের মধ্যে হতে হবে;

কর্মস্থল: দেশের যেকোনো স্থানে;

আরও পড়ুন: সহকারী পরিচালক ও সহকারী প্রোগ্রামার নিয়োগে বিজ্ঞপ্তি বাংলাদেশ স্কাউটসে, আবেদন ১৭ সেপ্টেম্বর পর্যন্ত

আবেদনের যোগ্যতা—

*অন্যূন মাস্টার্স ডিগ্রি থাকতে হবে;

*শিক্ষাজীবনের কোনো স্তরে তৃতীয় শ্রেণি বা সমমানের জিপিএ গ্রহণযোগ্য নয়;

*সংশ্লিষ্ট ব্যাংকিং খাতে ন্যূণতম ১ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে;

*মাইক্রোসফট অফিসে (ওয়ার্ড, এক্সেল, পাওয়ারপয়েন্ট) দক্ষতা থাকতে হবে;

আরও পড়ুন: মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে চাকরি, আবেদন ১৬ সেপ্টেম্বর পর্যন্ত

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে পারবেন;

আবেদনের শেষ তারিখ: আগামী ৩ অক্টোবর ২০২৬;

আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসির অফিশিয়াল ওয়েবসাইট