অভিজ্ঞতা ছাড়াই বিজনেস অ্যাসোসিয়েট নিয়োগ দেবে মধুমতি ব্যাংক, আবেদন ১৫ সেপ্টেম্বর পর্যন্ত
জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মধুমতি ব্যাংক পিএলসি। বেসরকারি বাণিজ্যিক এ ব্যাংকটি ‘রিটেইল বিজনেস অ্যাসোসিয়েট’ পদে কর্মী নিয়োগে ২৩ আগস্ট প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ২৩ আগস্ট থেকেই শুরু হয়েছে—চলবে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: মধুমতি ব্যাংক পিএলসি;
পদের নাম: রিটেইল বিজনেস অ্যাসোসিয়েট;
বিভাগ: এবিএ-এসবিএ;
পদসংখ্যা: নির্ধারিত নয়;
চাকরির ধরন: চুক্তিভিত্তিক;
বেতন: ২০,০০০-২৪,০০০ টাকা;
আরও পড়ুন: যমুনা ব্যাংকে ৬টি ভিন্ন ক্যাটাগরিতে চাকরি, আবেদন ৩১ আগস্ট পর্যন্ত
অন্যান্য সুযোগ-সুবিধা: ব্যাংকের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন;
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;
প্রার্থীর বয়স: ন্যূনতম ২২ বছর হতে হবে;
কর্মস্থল: দেশের যেকোনো স্থানে;
কর্মক্ষেত্র: অফিসে;
আরও পড়ুন: অফিসার নিয়োগ দেবে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক, আবেদন ৩১ আগস্ট পর্যন্ত
অভিজ্ঞতা: প্রযোজ্য নয়;
আবেদনের যোগ্যতা—
*যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে;
*কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে;
আরও পড়ুন: বাংলাদেশ ব্যাংকের অধীনে বিভিন্ন ব্যাংকে ৩২০ পদে বড় নিয়োগ, আবেদন ১ সেপ্টেম্বর পর্যন্ত
আবেদন যেভাবে—
আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন;
আবেদনের শেষ তারিখ: আগামী ১৫ সেপ্টেম্বর ২০২৬;
কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
সূত্র: মধুমতি ব্যাংক পিএলসির অফিশিয়াল ওয়েবসাইট