জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ব্র্যাক ব্যাংক
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ব্র্যাক ব্যাংক পিএলসি। বেসরকারি এ ব্যাংকটি অ্যাসোসিয়েট ম্যানেজার, প্রোডাক্টস অ্যান্ড প্রসেস পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে। আবেদন নেওয়া শুরু হয়েছে এবং আবেদন করা যাবে আগামী ১ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
নির্বাচিত প্রার্থীরা প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন। প্রার্থীদের ভিডিও সিভি জমা দিতে উৎসাহিত করা হয়েছে।
প্রতিষ্ঠানের নাম: ব্র্যাক ব্যাংক পিএলসি
পদের নাম: অ্যাসোসিয়েট ম্যানেজার, প্রোডাক্টস অ্যান্ড প্রসেস
বিভাগ: এসএমই ব্যাংকিং
পদ সংখ্যা: উল্লেখ নেই
জব গ্রেড: পিও
প্রকাশের তারিখ: ২৩ আগস্ট ২০২৬
আবেদন করার মাধ্যম: অনলাইন
শিক্ষাগত যোগ্যতা: পরিসংখ্যান, গণিত, অর্থনীতি, কম্পিউটার সায়েন্স, ডেটা সায়েন্স, ফাইন্যান্স অথবা সংশ্লিষ্ট কোনো পরিমাণগত বিষয়ে ইউজিসি অনুমোদিত বিশ্ববিদ্যালয় বা স্বীকৃত বিদেশি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি।
অন্যান্য যোগ্যতা: এক্সেলে দক্ষতা থাকতে হবে। পাওয়ার বি-আই, ট্যাবলো (বা ট্যাবলু) বা সমজাতীয় টুল ব্যবহারে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। পাইথন বা আর-এ পরিসংখ্যানভিত্তিক মডেলিং ও অটোমেশনে দক্ষতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। ক্রেডিট রিস্ক মেট্রিকস, স্কোরকার্ড তৈরি ও যাচাই সম্পর্কে কাজের জ্ঞান থাকতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় কথা বলা ও লেখায় দক্ষতা প্রয়োজন।
অভিজ্ঞতা: ২ থেকে ৭ বছর। ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান অথবা ডেটা-নির্ভর প্রতিষ্ঠানে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। ঋণ পোর্টফোলিও, স্কোরকার্ড তৈরি অথবা ডেটা ওয়্যারহাউস নিয়ে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
চাকরির ধরন: ফুলটাইম
আরও দেখুন: গণস্বাস্থ্য ফার্মেসিতে একাধিক পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: উল্লেখ নেই
কর্মস্থল: ঢাকা
বেতন: উল্লেখ নেই
অন্যান্য সুবিধা: ব্যাংকের নীতিমালা অনুযায়ী
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা ব্র্যাক ব্যাংকের নির্ধারিত অনলাইন আবেদন পোর্টালের মাধ্যমে আবেদন করতে পারবেন। নিয়োগের বিস্তারিত তথ্য ও আবেদন প্রক্রিয়া জানতে ব্র্যাক ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি দেখুন।
আবেদনের শেষ সময়: ১ সেপ্টেম্বর ২০২৬
বিস্তারিত তথ্য জানতে বা আবেদন করতে এখানে দেখুন।