২২ আগস্ট ২০২৬, ১৬:০০

ইঞ্জিনিয়ার নিয়োগ দেবে নগদ লিমিটেড

নগদ লিমিটেড  © টিডিসি সম্পাদিত

নগদ লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির আইটি ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড সিকিউরিটি বিভাগে অ্যাসিস্ট্যান্ট লিড ইঞ্জিনিয়ার পদে দুইজন জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহী নারী-পুরুষ প্রার্থীরা আগামী ২৯ আগস্ট ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

নিয়োগপ্রাপ্তদের ঢাকায় ফুলটাইম দায়িত্ব পালন করতে হবে। এ পদে বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। নির্বাচিত প্রার্থীরা বেতনের পাশাপাশি প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: নগদ লিমিটেড

পদের নাম: অ্যাসিস্ট্যান্ট লিড ইঞ্জিনিয়ার

বিভাগ: আইটি ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড সিকিউরিটি

পদসংখ্যা: ২টি

চাকরির ধরন: বেসরকারি, ফুলটাইম

প্রার্থীর ধরন: নারী-পুরুষ

আরও দেখুন: কলেজে ভর্তির আগে যে ১০ তথ্য অবশ্যই যাচাই করতে হবে

কর্মস্থল: ঢাকা

বেতন: আলোচনা সাপেক্ষে

আবেদনের মাধ্যম: অনলাইন

আবেদনের শেষ তারিখ: ২৯ আগস্ট ২০২৬

শিক্ষাগত যোগ্যতা: বিএসসি/এমএসসি ডিগ্রি থাকতে হবে।

অন্যান্য যোগ্যতা: ফিনটেক বা আর্থিক প্রযুক্তিতে কাজের দক্ষতা থাকতে হবে।

অভিজ্ঞতা: সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ছয় বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

আরও দেখুন: নারীদের আত্মনির্ভরশীল করতে চাকরি দিচ্ছে আদ্-দ্বীন ফাউন্ডেশন

সুযোগ-সুবিধা: নির্বাচিত প্রার্থীরা মোবাইল বিল, বছরে দুটি উৎসবকালীন বোনাস, প্রভিডেন্ট ফান্ড, সপ্তাহে দুই দিন ছুটি এবং পূর্ণাঙ্গ স্বাস্থ্য/চিকিৎসা বিমাসহ বিভিন্ন সুবিধা পাবেন।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

বিস্তারিত নিয়োগ বিজ্ঞপ্তি ও আবেদন করতে এখানে দেখুন।