২২ আগস্ট ২০২৬, ১৪:০০

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে চাকরি, আবেদন ৩০ আগস্ট পর্যন্ত

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি  © টিডিসি সম্পাদিত

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ব্যাংকটির মানবসম্পদ বিভাগের রিক্রুটমেন্ট শাখায় অ্যাসোসিয়েট-হিউম্যান রিসোর্সেস (রিক্রুটমেন্ট) পদে একজন জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ৩০ আগস্ট ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

নিয়োগপ্রাপ্ত প্রার্থীকে ঢাকায় অফিসে পূর্ণকালীন দায়িত্ব পালন করতে হবে। এ পদে বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে।

প্রতিষ্ঠানের নাম: মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি

পদের নাম: অ্যাসোসিয়েট-হিউম্যান রিসোর্সেস (রিক্রুটমেন্ট)

পদসংখ্যা: ১টি

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে

কর্মস্থল: ঢাকা

বেতন: আলোচনা সাপেক্ষে

আবেদনের মাধ্যম: অনলাইন

প্রকাশের তারিখ: ২০ আগস্ট ২০২৬

আবেদনের শেষ তারিখ: ৩০ আগস্ট ২০২৬

শিক্ষাগত যোগ্যতা: স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে হিউম্যান রিসোর্সেস বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ, শ্রেণি বা সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য নয়। জেএআইবিবি ও এআইবিবি ব্যাংকিং ডিপ্লোমা কোর্স সম্পন্নকারীদের অগ্রাধিকার দেওয়া হবে।

দক্ষতা ও যোগ্যতা: শক্তিশালী সমন্বয় ও যোগাযোগ দক্ষতা থাকতে হবে। কাজে সূক্ষ্ম বিষয়গুলোর প্রতি ভালো নজর, এমএস এক্সেল, পাওয়ারপয়েন্ট ও অন্যান্য এমএস অফিস অ্যাপ্লিকেশনে দক্ষতা থাকতে হবে। ডেটা ব্যবস্থাপনা ও রিপোর্ট তৈরির দক্ষতা থাকতে হবে। ভালো আন্তঃব্যক্তিক যোগাযোগ এবং সেবামুখী মানসিকতা থাকতে হবে। প্রার্থীকে সক্রিয়, সংগঠিত ও নতুন কিছু শেখার আগ্রহী হতে হবে।

দায়িত্বসমূহ: চুক্তিভিত্তিক কর্মীদের প্রশাসনিক কার্যক্রম শুরু থেকে শেষ পর্যন্ত পরিচালনা করতে হবে। চুক্তি, নবায়ন, মেয়াদ বৃদ্ধি ও কর্মীর চাকরি শেষ হওয়ার সংক্রান্ত তথ্য সঠিকভাবে সংরক্ষণ করতে হবে। সময়মতো চুক্তি নবায়ন বা মেয়াদ বৃদ্ধির ব্যবস্থা এবং প্রয়োজনীয় কাগজপত্র সম্পন্ন করতে হবে।

আরও দেখুন: বাংলাদেশ স্কাউটসে বড় নিয়োগ, বেতন নবম গ্রেডে

ইন্টার্নশিপ কার্যক্রমের নির্বাচন, যোগদান থেকে শুরু করে সমাপ্তি পর্যন্ত সমন্বয় করতে হবে। ইন্টার্নশিপ সংক্রান্ত রেকর্ড, চুক্তি, যোগদানের কাগজপত্র ও অন্যান্য মানবসম্পদ-সংক্রান্ত নথি সংরক্ষণ করতে হবে।

এ ছাড়া রিক্রুটমেন্ট ডেটাবেজ ও এমআইএস নিয়মিত হালনাগাদ করা, নিয়োগসংক্রান্ত প্রতিবেদন, ড্যাশবোর্ড ও ব্যবস্থাপনা পর্যায়ের আপডেট তৈরি করতে হবে। শূন্য পদ, প্রার্থীর তালিকা, নিয়োগের অগ্রগতি, অফার, যোগদানের অবস্থা ও নিয়োগসংক্রান্ত বিভিন্ন তথ্য পর্যবেক্ষণ করতে হবে।

নিয়োগ ও বাছাই প্রক্রিয়ায় প্রশাসনিক ও সমন্বয় সহায়তা দেওয়ার পাশাপাশি সাক্ষাৎকার, মূল্যায়ন, প্রার্থীদের সঙ্গে যোগাযোগ এবং নিয়োগসংক্রান্ত নথিপত্রের কাজও করতে হবে। ট্যালেন্ট অ্যাকুইজিশন টিমকে দৈনন্দিন সমন্বয় ও প্রশাসনিক কাজে সহায়তা করতে হবে।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

বি:দ্র: মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি জানিয়েছে, তারা সমান সুযোগের ভিত্তিতে নিয়োগ প্রক্রিয়া পরিচালনা করে। কেবল সংক্ষিপ্ত তালিকায় থাকা প্রার্থীদের পরবর্তী মূল্যায়নের জন্য যোগাযোগ করা হবে।

বিস্তারিত নিয়োগ বিজ্ঞপ্তি ও আবেদন করতে এখানে দেখুন

তথ্যসূত্র: বিডিজবস।