১২ আগস্ট ২০২৬, ১৪:০৬

ইউসিবি ব্যাংকে চাকরির সুযোগ, বেতনের পাশাপাশি থাকছে অন্যান্য সুযোগ-সুবিধা

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি  © সংগৃহীত

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বেসরকারি বাণিজ্যিক ব্যাংকটি সেন্টার ম্যানেজার (এভিপি-এফভিপি) পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গত ৯ আগস্ট থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ৮ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতনের পাশাপাশি প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি)

চাকরির ধরন: বেসরকারি চাকরি

পদের নাম: সেন্টার ম্যানেজার (এভিপি-এফভিপি)

ডিভিশন: ইম্পেরিয়াল ব্যাংকিং

পদসংখ্যা: ১টি

লোকবল নিয়োগ: নির্ধারিত নয়

প্রকাশের তারিখ: ৯ আগস্ট ২০২৬

আবেদন শুরুর তারিখ: ৯ আগস্ট ২০২৬

আবেদনের শেষ তারিখ: ৮ সেপ্টেম্বর ২০২৬

আবেদনের মাধ্যম: অনলাইন

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে

প্রার্থীর ধরন: নারী ও পুরুষ উভয়

বয়সসীমা: সর্বোচ্চ ৫০ বছর

কর্মস্থল: চট্টগ্রাম, ঢাকা ও সিলেট

আরও দেখুন: আর্জেন্টিনার জামাই হলেন পর্তুগিজ তারকা রোনালদো

বেতন: আলোচনা সাপেক্ষে

অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী

শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা: সেন্টার ম্যানেজার (এভিপি-এফভিপি) পদে আবেদন করতে প্রার্থীকে যেকোনো বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি ব্যাংকিং-সংক্রান্ত বিষয়ে ভালো জ্ঞান থাকতে হবে।

অভিজ্ঞতা: আবেদনকারীর কমপক্ষে সাত বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা ইউসিবির অনলাইন আবেদন প্রক্রিয়ার মাধ্যমে আবেদন করতে পারবেন। নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য ও আবেদনের জন্য এখানে দেখুন।