২১ জুন ২০২৬, ১৭:৪৩

প্রবেশনারি অফিসার নিয়োগ দেবে সীমান্ত ব্যাংক, আবেদন ৩০ জুন পর্যন্ত

প্রবেশনারি অফিসার নিয়োগে আবেদন চলছে সীমান্ত ব্যাংক পিএলসিতে‘  © টিডিসি সম্পাদিত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সীমান্ত ব্যাংক পিএলসি। বেসরকারি বাণিজ্যিক এ ব্যাংকটি ‘প্রবেশনারি অফিসার’ পদে কর্মী নিয়োগে ২১ জুন প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ২১ জুন থেকেই শুরু হয়েছে—চলবে ৩০ জুন পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: সীমান্ত ব্যাংক পিএলসি;

পদের নাম: প্রবেশনারি অফিসার;

পদসংখ্যা: নির্ধারিত নয়;

চাকরির ধরন: পূর্ণকালীন;

বেতন: ৫০,০০০ টাকা;

আরও পড়ুন: ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার নিয়োগ দেবে এনসিসি ব্যাংক, আবেদন অভিজ্ঞতা ছাড়াই

অন্যান্য সুযোগ-সুবিধা: ব্যাংকের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন;

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;

প্রার্থীর বয়স: ১৮-৩২ বছর (৩০ জুন ২০২৬ তারিখে);

কর্মস্থল: দেশের যেকোনো স্থানে;

অভিজ্ঞতা: প্রযোজ্য নয়;

আরও পড়ুন: মিডল্যান্ড ব্যাংকে চাকরি, আবেদন ১৫ জুলাই পর্যন্ত

আবেদনের যোগ্যতা—

*স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে;

*এসএসসি ও এইচএসসিতে সিজিপিএ ৫ স্কেলে ন্যূনতম ৪ এবং স্নাতক ও স্নাতকোত্তরে সিজিপিএ ৪ স্কেলে ন্যূনতম ৩ ও সিজিপিএ ৫ স্কেলে ন্যূনতম ৪ থাকতে হবে;

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন;

আবেদনের শেষ তারিখ: আগামী ৩০ জুন ২০২৬;

কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: সীমান্ত ব্যাংক পিএলসির অফিশিয়াল ওয়েবসাইট