ব্র্যাক ব্যাংকে চাকরি, আবেদন ২৫ জুন পর্যন্ত
জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ব্র্যাক ব্যাংক পিএলসি। বেসরকারি বাণিজ্যিক এ ব্যাংকটি ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক বিভাগে ‘ব্র্যাঞ্চ ম্যানেজার’ পদে কর্মকর্তা নিয়োগে ১৭ জুন প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ১৭ জুন শুরু হয়েছে—চলবে ২৫ জুন পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: ব্র্যাক ব্যাংক পিএলসি;
বিভাগের নাম: ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক;
পদের নাম: ব্র্যাঞ্চ ম্যানেজার;
পদসংখ্যা: নির্ধারিত নয়;
চাকরির ধরন: পূর্ণকালীন;
বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে;
আরও পড়ুন: ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার নিয়োগ দেবে এনসিসি ব্যাংক, আবেদন অভিজ্ঞতা ছাড়াই
অন্যান্য সুযোগ-সুবিধা: ব্যাংকের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন;
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;
প্রার্থীর বয়স: ন্যূনতম ৩০ বছর হতে হবে;
কর্মস্থল: দেশের যেকোনো স্থানে;
আবেদনের যোগ্যতা—
*স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে;
*ন্যূনতম ৮ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে;
আরও পড়ুন: মিডল্যান্ড ব্যাংকে চাকরি, আবেদন ১৫ জুলাই পর্যন্ত
আবেদন যেভাবে—
আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন;
আবেদনের শেষ তারিখ: আগামী ২৫ জুন ২০২৬;
কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
সূত্র: বিডিজবস ডটকম