১২ জুন ২০২৬, ১৭:১২

অফিসার ক্যাশ নিয়োগে বড় বিজ্ঞপ্তি সমন্বিত ৬ ব্যাংকে, পদ ১৩৩৫, আবেদন ১২ জুলাই পর্যন্ত

অফিসার (ক্যাশ) নিয়োগে আবেদন চলছে সমন্বিত ৬ ব্যাংকে  © সংগৃহীত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংকের অধীনস্ত ব্যাংকার্স সিলেকশন কমিটি। প্রতিষ্ঠানটি সদস্যভুক্ত ৬ ব্যাংকে ‘অফিসার (ক্যাশ)’ পদে ১৩৩৫ কর্মী নিয়োগে ১১ জুন প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আগ্রহী প্রার্থীরা আগামী ১২ জুলাইয়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ ব্যাংক;

পদের নাম: অফিসার (ক্যাশ);

পদসংখ্যা: ১৩৩৫টি;

বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০);

আরও পড়ুন: সমন্বিত ৭ ব্যাংক ও ২ আর্থিক প্রতিষ্ঠানে অফিসার নিয়োগে বড় বিজ্ঞপ্তি, পদ ৭২৫, করুন আবেদন

কোন ব্যাংকে কত পদ—

*অগ্রণী ব্যাংক পিএলসি ৪০০টি;

*রূপালী ব্যাংক পিএলসি ৭৭২টি;

*বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসি ১১টি;

*বেসিক ব্যাংক পিএলসি ২৩টি;

*বাংলাদেশ কৃষি ব্যাংক ১২৭টি;

*প্রবাসী কল্যাণ ব্যাংক ২টি;

আরও পড়ুন: সমন্বিত ৯ ব্যাংক ও ২ আর্থিক প্রতিষ্ঠানে বড় নিয়োগ, পদ ৯০৩, আবেদন ২১ জুন পর্যন্ত

চাকরির ধরন: পূর্ণকালীন (স্থায়ী);

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;

কর্মস্থল: দেশের যে কোনো স্থানে;

প্রার্থীর বয়স: ২১—৩২ বছর (১ এপ্রিল ২০২৬ তারিখে);

আরও পড়ুন: কর্মসংস্থান ব্যাংকে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ২৮৭, আবেদন ২৩ জুন পর্যন্ত

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে পারবেন;

আবেদন ফি—

মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস রকেটের মাধ্যমে ২০০ টাকা আবেদন ফি হিসেবে জমা দিতে হবে। আবেদন ফি জমাদানের পদ্ধতি জানতে এখানে ক্লিক করুন;

আবেদনের শেষ তারিখ: আগামী ১২ জুলাই ২০২৬, রাত ১১টা ৫৯ মিনিট;

আবেদনের যোগ্যতা, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। অথবা, নিচের বিজ্ঞপ্তি দেখুন—

সূত্র: বাংলাদেশ ব্যাংকের অফিশিয়াল ওয়েবসাইট