সমন্বিত ৯ ব্যাংক ও ২ আর্থিক প্রতিষ্ঠানে বড় নিয়োগ, পদ ৯০৩, আবেদন ২১ জুন পর্যন্ত
জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। প্রতিষ্ঠানটি ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত ৯টি ব্যাংক ও ২টি আর্থিকপ্রতিষ্ঠানে ‘সিনিয়র অফিসার (সাধারণ)’ পদে ৯০৩ কর্মকর্তা নিয়োগে ২১ মে প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ২১ মে থেকেই শুরু হয়েছে—চলবে ২১ জুন রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত ৯ ব্যাংক ও ২ আর্থিকপ্রতিষ্ঠান;
পদের নাম: সিনিয়র অফিসার (সাধারণ);
চাকরির ধরন: পূর্ণকালীন (স্থায়ী);
বেতন: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯);
অন্যান্য সুযোগ-সুবিধা: ব্যাংকের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন;
আরও পড়ুন: আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকে বড় নিয়োগ, আবেদন শুরু ১৪ মে
কোন ব্যাংকে কত পদ—
*অগ্রণী ব্যাংক পিএলসিতে ২৪০টি;
*রূপালি ব্যাংক পিএলসি ৪৭১টি;
*বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসিতে ৫টি;
*বেসিক ব্যাংক পিএলসিতে ২টি;
*বাংলাদেশ কৃষি ব্যাংকে ৮০টি;
*রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে ৩২টি;
*বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনে ২০টি;
*ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশে ১১টি;
*কর্মসংস্থান ব্যাংকে ৩৯টি;
*আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকে ২টি;
*প্রবাসী কল্যাণ ব্যাংকে ১টি;
আরও পড়ুন: বাংলাদেশ ব্যাংকে ১৬তম গ্রেডে চাকরি, পদ ২৬, আবেদন ২১ জুন পর্যন্ত
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;
কর্মস্থল: দেশের যেকোনো স্থানে;
প্রার্থীর বয়স: ২১-৩২ বছর (১ এপ্রিল ২০২৬ তারিখে);
আবেদনের যোগ্যতা—
*যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অথবা ৪ বছর মেয়াদি স্নাতক/স্নাতক (সম্মান) ডিগ্রি থাকতে হবে;
*এসএসসি/সমমানের ও তদূর্ধ্ব পর্যায়ের পরীক্ষার ন্যূনতম দুটিতে প্রথম বিভাগ থাকতে হবে;
*কোনো পর্যায়েই তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য হবে না;
আরও পড়ুন: বন অধিদপ্তরে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ৩৮২, আবেদন সরাসরি-ডাকযোগে
আবেদন যেভাবে—
আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে পারবেন;
আবেদন ফি—
মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অফেরতযোগ্য হিসেবে ২০০ টাকা জমা দিতে হবে অথবা এজেন্ট অ্যাকাউন্টের মাধ্যমে আবেদন ফি দেওয়া যাবে।
আবেদনের শেষ তারিখ: আগামী ২১ জুন রাত ১১টা ৫৯ মিনিট;
আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
সূত্র: বাংলাদেশ ব্যাংকের অফিশিয়াল ওয়েবসাইট