১৬ মে ২০২৬, ১৭:৫৩

জুনিয়র অফিসার নিয়োগ দেবে সাউথইস্ট ব্যাংক, আবেদন অভিজ্ঞতা ছাড়াই

জুনিয়র অফিসার নিয়োগে আবেদন চলছে সাউথইস্ট ব্যাংক পিএলসিতে  © সংগৃহীত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সাউথইস্ট ব্যাংক পিএলসি। বেসরকারি বাণিজ্যিক এ ব্যাংকটি ক্ষুদ্র ও মাঝারি শিল্প এবং কৃষি ঋণ বিভাগে ‘জুনিয়র অফিসার টু সিনিয়র এক্সিকিউটিভ অফিসার’ পদে কর্মী নিয়োগে ১৪ মে প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ১৪ মে থেকেই শুরু হয়েছে—চলবে ৩১ মে পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা আগামী ৩১ মে তারিখের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: সাউথইস্ট ব্যাংক পিএলসি;

পদের নাম: জুনিয়র অফিসার টু সিনিয়র এক্সিকিউটিভ অফিসার;

বিভাগ: ক্ষুদ্র ও মাঝারি শিল্প এবং কৃষি ঋণ;

পদসংখ্যা: নির্ধারিত নয়; 

চাকরির ধরন: পূর্ণকালীন;

বেতন: আলোচনা সাপেক্ষে (আকর্ষণীয় বেতন) নির্ধারণ করা হবে;

আরও পড়ুন: কাস্টমার সার্ভিস অফিসার নিয়োগ দেবে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক, আবেদন ১১ জুন পর্যন্ত

অন্যান্য সুযোগ-সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, বিমা সুবিধা, উৎসব বোনাস বছরে ২টি, ব্যাংকের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা;

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;

প্রার্থীর বয়স: নির্ধারিত নয়;

কর্মস্থল: দেশের যেকোনো স্থানে; 

কর্মক্ষেত্র: অফিসে; 

অভিজ্ঞতা: প্রযোজ্য নয়;

আরও পড়ুন: বিকাশ নিয়োগ দেবে সিনিয়র অফিসার, আবেদন ৩১ মে পর্যন্ত

আবেদনের যোগ্যতা—

*স্নাতক ডিগ্রি, ফিন্যান্স, মার্কেটিং, ম্যানেজমেন্ট বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। এমবিএ/বিবিএ ডিগ্রি থাকা প্রার্থীরা অগ্রাধিকার পাবেন;

*মাইক্রোসফট অফিসে দক্ষতা থাকতে হবে; 

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন; 

আবেদনের শেষ তারিখ: আগামী ৩১ মে ২০২৬;

কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: বিডিজবস ডটকম