১১ জুলাই ২০২৬, ১২:৫৪

মেডিকেলের ভর্তি পরীক্ষায় ঢামেকের সিট ২৩০ থেকে ১৫০ করার দাবি প্রধানমন্ত্রীর কাছে

ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের ৮০ বছর পূর্তি উদযাপন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান  © সংগৃহীত

ভর্তি পরীক্ষায় ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) ২৩০ থেকে কমিয়ে ১৫০ করার দাবি জানানো হয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানে কাছে। আজ শনিবার (১১ জুলাই) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) ও হাসপাতালের ৮০ বছর পূর্তি উদযাপন অনুষ্ঠানে অংশ নিলে এক শিক্ষার্থী এ দাবি জানান। এ সময় মেডিকেল কলেজের শতবর্ষী ভবন নতুন নির্মাণের দাবিও জানান তিনি।

অনুষ্ঠানে মেডিকেল ছাত্রী বলেন, ‘আমাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলোনো বিল্ডিংটা ১৯০৪ সালে নির্মিত এবং সেটাও তৈরি হয়েছিল সচিবালয় হিসেবে। যেটা বর্তমানে আধুনিক হাসপাতালের কাঠামো অনুযায়ী না। আমাদের ইনডোর বিভিন্ন ডিপার্টমেন্টে ইনডোর-আউটডোর-ইমার্জেন্সি রুম ওটি এবং আইসিইউ এগুলো খুঁজে পেতে শুধু রোগীদেরই না, আমাদেরও যথেষ্ট সমস্যার সম্মুখীন হতে হয়।’

তিনি বলেন, ‘ভবনের বিভিন্ন অংশ ইতিমধ্যেই ঝুকিপূর্ণ হয়ে গেছে এবং রোগীর সংখ্যা হাসপাতালের ধারণ ক্ষমতার তুলনায় অনেক বেশি। এ সব কিছুর সমাধানে একটি প্রকল্পের কথা আমরা অনেক দিন যাবৎ শুনে আসছি যে, নতুনভাবে একটি প্রকল্প তৈরি হবে যেখানে আমাদের হাসপাতাল নতুনভাবে তৈরি করা হবে। কিন্তু এর কোন বাস্তবায়ন আমরা এখনো দেখিনি।’

হোস্টেলের প্রকল্প উদ্বোধন করায় ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ‘আমাদের হাসপাতালের ভবনটি নির্মাণের যে প্রকল্প, সেটারও দ্রুত উদ্বোধন এবং বাস্তবায়নের অনুরোধ জানাচ্ছি। একই সাথে আরো একটি সমস্যার কথা জানাতে চাই। আমাদের ক্লিনিক্যাল ক্লাসগুলোতে আমাদের আমরা অনেক জনের একটা গ্রুপ থাকি। কিছু ক্ষেত্রে ৩২ জন বা এরও বেশি সংখ্যক মানুষ মিলে আমাদেরকে ওয়ার্ডে ক্লিনিক্যাল ক্লাস করতে হয়।’ 

আরও পড়ুন: সপ্তাহে দুদিন ছুটি দাবি মেডিকেল ছাত্রীর, কী জবাব দিলেন প্রধানমন্ত্রী?

সবাই যথেষ্ট চেষ্টা করেন জানিয়ে তিনি বলেন, ‘এরপরও সার্বিক পরিস্থিতি মিলিয়ে আমাদের মনোযোগ ধরে রাখা এবং আমাদের যে ক্লিনিক্যাল স্কিল, সেটা প্রোপারলি ক্লাসে শেখা, এটা আমাদের জন্য যথেষ্ট চ্যালেঞ্জিং হয়েছে। এ সমস্যার সমাধানে আমি মনে করি, আমাদের ঢাকা মেডিকেল কলেজের আসন সংখ্যা যেটা বর্তমানে ২৩০ বা ২৪০, এটা কমিয়ে ১৫০ বা একটু কম করা প্রয়োজন।

তিনি বলেন, ‘স্টুডেন্ট যদি কমানো হয়, সেক্ষেত্রে আমাদের ক্লিনিক্যাল স্কিলগুলো অর্জন করা আমাদের জন্য সহজ হবে। একই সাথে মেডিকেল ভর্তি পরীক্ষার যে প্রশ্ন কাঠামো, সেটা বর্তমানে আছে ১০০টি এমসিকিউ। এর মধ্য দিয়ে একজন স্টুডেন্ট তার এমবিবিএস কোর্স করার কম্পিটেন্সি জাজমেন্ট করা, এটা আমার মনে হয় অনেক চ্যালেঞ্জিং। এ ক্ষেত্রেও গঠনমূলক পরিবর্তন আনা প্রয়োজন।’