২৬ অক্টোবর ২০২৬, ১১:২৫

৪ কোর্সে প্রশিক্ষণ দেবে চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট

বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট  © টিডিসি ফাইল ছবি

বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউটে (বিসিটিআই) চারটি স্বল্পমেয়াদি প্রশিক্ষণ কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ২০২৬-২০২৭ অর্থবছরে চলচ্চিত্র সম্পাদনা ও পোস্ট প্রোডাকশন, বেসিক ফিল্ম, সিনেমাটোগ্রাফি এবং প্রামাণ্যচিত্র নির্মাণ বিষয়ে এসব প্রশিক্ষণ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের আগামী ১৭ নভেম্বর ২০২৬ তারিখের মধ্যে আবেদন করতে হবে।

রবিবার (২৫ অক্টোবর) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন প্রতিষ্ঠানটির প্রকাশিত ভর্তি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট (বিসিটিআই)

কোর্সের সংখ্যা: ৪টি

প্রশিক্ষণার্থীর সংখ্যা: প্রতি কোর্সে সর্বোচ্চ ২৫ জন

আবেদনের যোগ্যতা: ন্যূনতম এইচএসসি বা সমমান পাস। বিসিটিআই থেকে আগে স্বল্পমেয়াদি কোর্স সম্পন্নকারীরাও আবেদন করতে পারবেন।

কোর্সের নাম ও মেয়াদ

১. ৫ম চলচ্চিত্র সম্পাদনা ও পোস্ট প্রোডাকশন প্রশিক্ষণ কোর্স: ৮ সপ্তাহ।

২. ৩য় বেসিক ফিল্ম কোর্স: ৮ সপ্তাহ।

৩. সিনেমাটোগ্রাফি কোর্স: ৬ সপ্তাহ।

৪. ৭ম প্রামাণ্যচিত্র নির্মাণ কোর্স: সাড়ে ৩ মাস। প্রথম ১২ সপ্তাহে সপ্তাহে দুই দিন করে ক্লাস অনুষ্ঠিত হবে।

প্রশিক্ষণের সময়: রবিবার থেকে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত প্রশিক্ষণ কার্যক্রম চলবে। প্রতিটি কোর্সের বিস্তারিত মডিউল ইনস্টিটিউটের ওয়েবসাইটে পাওয়া যাবে।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীদের বিসিটিআইয়ের ওয়েবসাইট থেকে ভর্তি ফরম ডাউনলোড করে পূরণ করতে হবে। এরপর আবেদনপত্র অনলাইনে ওয়েবসাইটের মাধ্যমে, ই-মেইলে অথবা সরাসরি কিংবা ডাকযোগে জমা দেওয়া যাবে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা: প্রধান নির্বাহী, বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট, ১২৫/এ, এ. ডব্লিউ. চৌধুরী রোড, দারুস সালাম, ঢাকা-১২১৬।

ই-মেইল: bctibd2013@gmail.com

আবেদনের শেষ: ১৭ নভেম্বর ২০২৬, মঙ্গলবার। 

আরও দেখুন: ডায়াবেটিক এসোসিয়েশন মেডিকেল কলেজ ও হাসপাতালে জনবল নিয়োগ, আবেদন সরাসরি অথবা ডাকযোগে

আবেদনপত্রের সঙ্গে যা লাগবে: আবেদনপত্রে প্রার্থীর নাম, বাবা-মায়ের নাম, বয়স, শিক্ষাগত যোগ্যতা, স্থায়ী ও বর্তমান ঠিকানা, জাতীয় পরিচয়পত্র নম্বর, মুঠোফোন নম্বর, ই-মেইল ঠিকানা ও ছবি-সংবলিত জীবনবৃত্তান্ত দিতে হবে।

বাছাই পরীক্ষা ও ভর্তি: আগামী ১৯ নভেম্বর ২০২৬, বৃহস্পতিবার সকাল ৯টায় বিসিটিআই ক্যাম্পাসে বাছাই পরীক্ষা অনুষ্ঠিত হবে। মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা একই দিন ভর্তি হতে পারবেন। প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে বিবেচিত হবে।

ভর্তি ফি: সব কোর্সের জন্য জনপ্রতি ভর্তি ফি ৬ হাজার টাকা।

ক্লাস শুরুর সম্ভাব্য তারিখ: আগামী ২২ নভেম্বর ২০২৬, রবিবার সকাল ৯টায় প্রশিক্ষণ কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে।

যোগাযোগ: ০১৮২৬১৮৭২০০, ০১৬৭৩৬১৫৮৫১ ও ০১৫৩১৮৩৫২৮৬ নম্বরে।

বিস্তারিত জানতে এখানে দেখুন অথবা নিচে দেখুন।