৩১ অক্টোবর ২০২৬, ১২:৪৭

রাজউক উত্তরা মডেল কলেজে এইচএসসিতে ৯৯.৩৯ শতাংশ পাস, জিপিএ-৫ পেলেন কতজন?

রাজউক উত্তরা মডেল কলেজ  © ফাইল ছবি

২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এবার পাসের হার ৫২.১২ শতাংশ, যা গত ১০ বছরের মধ্যে সর্বনিম্ন। ঘোষিত ফলাফলে রাজধানীর শীর্ষস্থানীয় রাজউক উত্তরা মডেল কলেজ থেকে ৮২৯ জন জিপিএ ৫ পেয়েছে। পাসের হার ৯৯.৩৯ শতাংশ।

আজ শনিবার (৩১ অক্টোবর) সচিবালয়ে প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন ফলাফল ঘোষণা করেন। প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা আর্মড পুলিশ ব্যাটালিয়ন স্কুল ও কলেজ কেন্দ্রে পরীক্ষায় অংশগ্রহণ করে।

ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে প্রকাশিত ফলাফল অনুযায়ী, এবার মোট পরীক্ষার্থী ছিল ১৬৩৬ জন, পরীক্ষায় অংশগ্রহণ করেছেন ১৬৩৬ জন। এর মধ্যে ১৬২৬ জন উত্তীর্ণ হয়েছেন। পাসের হার ৯৯.৩৯ শতাংশ, জিপিএ ৫ পেয়েচন ৮২৯ জন।

আরও খবর: নটর ডেম কলেজে পাস হার ৯৮.৮৩%, জিপিএ-৫ কমেছে ২২৫ জন

রাজউক উত্তরা মডেল কলেজে ব্যবসায় শিক্ষায় উত্তীর্ণ হয়েছেন ৩৮১ জন, অনুত্তীর্ণ ৩ জনের। আর জিপিএ ৫ পেয়েছেন ১০৪ জন। মানবিকে উত্তীর্ণ ১২১ জন, অনুত্তীর্ণ = ১ জন। জিপিএ ৫ পেয়েছেন ২৭ জন শিক্ষার্থী। বিজ্ঞানে উত্তীর্ণ ১১২৪ জন; অনুত্তীর্ণ ৬। ৬৯৮ জন জিপিএ ৫ পেয়েছেন।