২৮ নভেম্বর ২০২৬, ১৪:১৫

যুক্তরাজ্যে নাহিদের অনুষ্ঠানে হামলার ঘটনায় দুই সপ্তাহ পর গ্রেপ্তার ৬

নাহিদের অনুষ্ঠানে হামলা চালায় নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা   © সংগৃহীত

যুক্তরাজ্যের লন্ডনে বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রধান নাহিদ ইসলামের সংবর্ধনা অনুষ্ঠানে হামলার ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করেছে লন্ডন মেট্রোপলিটন পুলিশ। ঘটনার প্রায় দুই সপ্তাহ পর গত ২৪ থেকে ২৬ নভেম্বরের মধ্যে তাদের গ্রেপ্তার করা হয়। তবে অধিকতর তদন্তের স্বার্থে গ্রেপ্তার ব্যক্তিদের জামিনে মুক্তি দেওয়া হয়েছে।

লন্ডন পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বয়স ২৩ থেকে ৪৯ বছরের মধ্যে। তবে তাদের পরিচয় প্রকাশ করা হয়নি। ঘটনার সময়কার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে তাদের শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এর আগে গত ১৬ নভেম্বর রাতে পূর্ব লন্ডনের রোমফোর্ডে নাহিদ ইসলামের সংবর্ধনা অনুষ্ঠানে হামলার ঘটনা ঘটে। অনুষ্ঠান শেষে নাহিদ ইসলাম ও তার সমর্থকদের ওপর হামলা চালায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা।

এ সময় এনসিপির নেতা-কর্মীদের ওপর হামলা চালানো হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ঘটনার পর হামলাকারীদের শনাক্ত করতে তদন্ত শুরু করে লন্ডন মেট্রোপলিটন পুলিশ। এরই ধারাবাহিকতায় সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ছয়জনকে শনাক্ত ও গ্রেপ্তার করা হয়। তবে তদন্ত চলমান থাকায় গ্রেপ্তার ব্যক্তিদের জামিনে মুক্তি দেওয়া হয়েছে।