প্রতিশোধ নিতেই হামলা চালানো হয়েছে: আইআরজিসি
ইরানের দক্ষিণাঞ্চলীয় হরমুজগান প্রদেশের সিরিক কাউন্টিতে একটি টেলিযোগাযোগ টাওয়ারে বিমান হামলার জবাব দিতেই বাহরাইনে অবস্থিত মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটির রাডার সিস্টেমে হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইরানের ইসলামিক রেভ্যুলেশনারি গার্ড (আইআরজিসি)।
দীর্ঘ বিরতির শুক্রবার (১৩ নভেম্বর) ভোরে বাহরাইনে অবস্থিত মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটির রাডার সিস্টেমে হামলানোর বিষয়টি জানিয়েছে ইরানের সরকারি বার্তাসংস্থা ইরনা।
হামলার দায় স্বীকার করে বিবৃতিও দিয়েছে আইআরজিসিও। বিবৃতিতে রেভল্যুশনারি গার্ডের পক্ষ থেকে বলা হয়েছে, বৃহস্পতিবার রাতে ইরানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ হরমুজগানের বন্দরনগরী সিরিকের একটি টেলিযোগাযোগ টাওয়ার লক্ষ্য করে হামলা করেছে শত্রুপক্ষ। সেই হামলার প্রতিশোধ নিতে কয়েক ঘণ্টার মধ্যে এই পাল্টা হামলা পরিচালনা করেছে আইআরজিসি।
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী আইআরজিসি জানায়, এই হামলাটি ছিল একটি প্রতিশোধমূলক ব্যবস্থা। তারা আরও জানায়, ইরানের দক্ষিণাঞ্চলীয় হরমুজগান প্রদেশের সিরিক কাউন্টিতে একটি টেলিযোগাযোগ টাওয়ারে বিমান হামলার জবাবে এই পদক্ষেপ নেয়া হয়েছে।
আইআরজিসি-ঘনিষ্ঠ ইরানি বার্তাসংস্থা ফার্স তাদের প্রতিবেদনে দাবি করেছে, আইআরজিসির অ্যারোস্পেস বাহিনীর হামলায় বাহরাইনের মার্কিন ঘাঁটির রাডার স্থাপনাটি ‘সম্পূর্ণ ধ্বংস’ হয়ে গেছে।
এই হামলার বিষয়ে যুক্তরাষ্ট্র বা বাহরাইন তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি।