০৫ নভেম্বর ২০২৬, ১১:০৩
ট্রাম্প কি আরও একটি অভিশংসন নিয়ে চিন্তিত?
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউজে কথা বলার সময় একজন সাংবাদিক প্রশ্ন করেন, ডেমোক্র্যাটরা আবার কংগ্রেসের নিয়ন্ত্রণ নেওয়ার পর তিনি কি পুনরায় অভিশংসিত হওয়ার আশঙ্কা করছেন। রয়টার্সের সূত্রে বিবিসি বাংলা এমন খবর প্রকাশ করেছে।
জবাবে তিনি বলেন, ‘একটুও না’। তিনি বলেন, অভিশংসন ডেমোক্র্যাটিক পার্টিকে ধ্বংস করে দেবে এবং সেটি হবে ‘কোনো কারণ ছাড়াই অভিশংসন’।
তিনি আরও বলেন, ‘আমাদের দেশ এখন তার ইতিহাসের যেকোনো সময়ের তুলনায় আরও সফল।’
প্রেক্ষাপট হিসেবে বলা যায়, ট্রাম্পকে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদ দুবার অভিশংসিত করেছিল, কিন্তু দুইবারই সেনেট তাকে রেহাই দেয়।
এরপর তিনি দ্রুত আবার হোয়াইট হাউজের বলরুম নির্মাণ প্রকল্পের প্রসঙ্গে ফিরে যান। তিনি বলেন, ‘বিমগুলো ওপরে উঠতে দেখুন। এখন ঝাড়বাতির কথা কল্পনা করুন, মার্বেলের মেঝের কথা কল্পনা করুন।’