০২ নভেম্বর ২০২৬, ০৯:৪০

বাংলাদেশিদের শেনজেন ভিসার আবেদন নেবে না সুইডেন দূতাবাস, জানাল বিকল্প নিয়ম

ঢাকার সুইডেন দূতাবাস  © টিডিসি সম্পাদিত

বাংলাদেশ থেকে শেনজেন ভিসার আবেদন ঢাকার সুইডেন দূতাবাস গ্রহণ বা প্রক্রিয়াকরণ করবে না। সরাসরি সুইডিশ মাইগ্রেশন এজেন্সির মাধ্যমে এ প্রক্রিয়া সম্পন্ন করতে বলা হয়েছে। আজ সোমবার (২ নভেম্বর) সুইডেন দূতাবাসের অফিশিয়াল ফেসবুক পেজে এক ‘গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি’ পোস্ট করে এ তথ্য জানানো হয়েছে।

পোস্টে বলা হয়েছে, দূতাবাস আপনাদের অবগত করতে চায় যে, আমরা আর শেনজেন ভিসার আবেদন প্রক্রিয়াকরণ করছি না। ফলে শেনজেন ভিসা, আমন্ত্রণপত্র, আপিল, নির্দিষ্ট কোনো আবেদনসংক্রান্ত বিষয় বা এ-সম্পর্কিত অন্যান্য প্রশ্নের জন্য অনুগ্রহ করে সরাসরি সুইডিশ মাইগ্রেশন এজেন্সি (Swedish Migration Agency)-এর সঙ্গে যোগাযোগ করুন। 

আরও বলা হয়েছে, অনুগ্রহ করে লক্ষ্য করুন যে, শেনজেন ভিসা সংক্রান্ত নির্দেশনা, তথ্য বা সহায়তা প্রদানের অনুমোদন দূতাবাসের আর নেই। তাই আবেদনকারী এবং স্পন্সরদের শেনজেন ভিসা-সংক্রান্ত সকল প্রশ্ন ও যোগাযোগের জন্য সরাসরি সুইডিশ মাইগ্রেশন এজেন্সি-এর সঙ্গে যোগাযোগ করার জন্য বিনীতভাবে অনুরোধ করা হচ্ছে।

আরও পড়ুন: সকালে কফির বদলে পান করতে পারেন ৭ পানীয়, মিলবে যেসব উপকার

এর সঙ্গে ফটোকার্ড পোস্ট করে লেখা হয়েছে, অনুগ্রহ করে জেনে রাখুন যে, বাংলাদেশ থেকে শেনজেন ভিসার আবেদন এখন আর সুইডেন দূতাবাস গ্রহণ বা প্রক্রিয়াকরণ করে না। শেনজেন ভিসা সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে অনুগ্রহ করে সরাসরি সুইডিশ মাইগ্রেশন এজেন্সি (Swedish Migration Agency)-এর সঙ্গে যোগাযোগ করুন। 

প্রাসঙ্গিক তথ্যের জন্য এই লিংকে ক্লিক করুন।