দিল্লীর সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল আটক
প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে ককরোচ জনতা পার্টির ডাকা বিক্ষোভের যোগ দিতে আসার আগেই দিল্লী পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন দিল্লীর সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। পুলিশের হাতে আটক হওয়ার পর ‘দেশের তরুণেরা জেগে উঠেছে’ বলে মন্তব্য করেছেন কেজরিওয়াল।
শুক্রবার (৯ অক্টোবর) কেজরিওয়াল বলেছিলেন, তিনি ও তার পরিবারের সদস্যরা বিক্ষোভে অংশ নেবেন। প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আয়োজিত এ কর্মসূচিতে যোগ দিতে তরুণদের প্রতিও আহ্বান জানান তিনি।
গ্রেফতার হওয়ার আগে শনিবার (১০ অক্টোবর) সকালে সিজেপির নেতাদের আটকের পর কেজরিওয়াল বলেছিলেন, উড়োজাহাজে থাকা তেলাপোকাদের আটক করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজের ভয়ের প্রকাশ ঘটিয়েছেন। দিল্লির কেন্দ্রে নিরাপত্তা জোরদার ও বিক্ষোভ ঠেকাতে নেওয়া পদক্ষেপের সমালোচনা করে কেজরিওয়াল পরিস্থিতিকে ‘জরুরি অবস্থার চেয়েও খারাপ’ বলে আখ্যা দেন।