কলকাতায় হোটেলে আগুনে নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
কলকাতায় গভীর রাতে একটি হোটেলে ভয়াবহ আগুনে নিহত ৯ জনের মরদেহ উদ্ধার করে মেডিকেল কলেজ ও হাসপাতালে নেওয়া হয়েছে। এর মধ্যে ছয়জনের পরিচয় নিশ্চিত করা হয়েছে। পরিচয় শনাক্ত হওয়া ছয়জনের মধ্যে পাঁচজন বাংলাদেশি এবং একজন ভারতের ঝাড়খণ্ডের বাসিন্দা।
নিহত বাংলাদেশিদের মধ্যে কুষ্টিয়ার একই ঠিকানার চারজন রয়েছেন। তারা হলেন শর্ণশিষ দত্ত, আফসানা শিম্মিন, দেবাশিস দত্ত ও মো. আকরাম আলী। এছাড়া ঢাকার সাভারের আহামেদ বাবুও নিহত হয়েছেন। ঝাড়খণ্ডের গিরিডি জেলার বাসিন্দা সন্দীপ পাসওয়ানের পরিচয়ও নিশ্চিত করা হয়েছে।
পরিচয় নিশ্চিত হওয়া শর্ণশিষ দত্তের জন্ম ২০ ডিসেম্বর ২০২৩। তার বাবার নাম দেবাশিস দত্ত। তার ঠিকানা আরুয়াপাড়া, ১৯/১, বাহাদুর আলী বিশ্বাস, কুষ্টিয়া মডেল, মোহিনী মিল, কুষ্টিয়া।আফসানা শিম্মিনের জন্ম ৬ জানুয়ারি ১৯৯৯। তার বাবার নাম মো. আকরাম আলী। তার ঠিকানা আরুয়াপাড়া, ১৯/১, বাহাদুর আলী বিশ্বাস, কুষ্টিয়া মডেল, মোহিনী মিল, কুষ্টিয়া।
দেবাশিস দত্তের জন্ম ১৩ ফেব্রুয়ারি ১৯৮৭। তার বাবার নাম দিলীপ কুমার দত্ত। তার ঠিকানা আরুয়াপাড়া, ১৯/১, বাহাদুর আলী বিশ্বাস, কুষ্টিয়া মডেল, মোহিনী মিল, কুষ্টিয়া। এছাড়াও মো. আকরাম আলীর জন্ম ১৬ জুন ১৯৬২। তার বাবার নাম ইয়াসিন আলী। তার ঠিকানা থানাপাড়া, ৪, মনহুম বদরুদ্দোজা রোড, কুষ্টিয়া মডেল, কুষ্টিয়া হেড পোস্ট অফিস, কুষ্টিয়া। আহামেদ বাবুর জন্ম ২৬ ফেব্রুয়ারি ২০২৩। তার বাবার নাম আদম আলী। তার ঠিকানা বেগুনবাড়ি, সাভার, আমিনবাজার, ঢাকা–১৩৪৮।
ঝাড়খণ্ডের বাসিন্দা সন্দীপ পাসওয়ানের বয়স ১৯ বছর। তার বাবার নাম প্রয়াত পাসওয়ান ভুবনেশ্বর। তার ঠিকানা গ্রাম পিলমউ, পোস্ট খারিওডিহ, থানা হেরোডিহ, জেলা গিরিডি, ঝাড়খণ্ড–৮১৫৩১৪। এখনও নিহত তিনজনের পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি।