১৮ জুলাই ২০২৬, ১৫:০৭
তাপপ্রবাহে বেলজিয়ামে ১৫ দিনে প্রায় ২ হাজার মানুষের মৃত্যু
ইউরোপজুড়ে চলমান তীব্র তাপপ্রবাহে বেলজিয়ামে মাত্র ১৫ দিনে প্রায় ২ হাজার মানুষের মৃত্যু হয়েছে। দেশটির সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান সিয়েনসানোর তথ্য অনুযায়ী, গত ১৮ জুন থেকে ৩ জুলাই পর্যন্ত হিটস্ট্রোক ও তাপজনিত শারীরিক জটিলতায় এসব মৃত্যু ঘটে।
সিয়েনসানোর এক বিবৃতিতে জানানো হয়, সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে দেশটির দক্ষিণাঞ্চলীয় ওয়ালোনিয়া প্রদেশে। এরপর রাজধানী ব্রাসেলস এবং উত্তরাঞ্চলীয় ফ্ল্যান্ডার্স অঞ্চলে মৃত্যুর সংখ্যা বেশি ছিল।
প্রতিষ্ঠানটি জানায়, ২০০০ সাল থেকে বেলজিয়ামে তাপপ্রবাহজনিত মৃত্যুর তথ্য সংরক্ষণ করা হচ্ছে। সেই রেকর্ড অনুযায়ী, চলতি বছরই প্রথম তাপপ্রবাহের কারণে সৃষ্ট হিটস্ট্রোক ও অন্যান্য শারীরিক জটিলতায় এত বেশি মানুষের মৃত্যু হয়েছে।