১০ জুলাই ২০২৬, ১০:১৮
ইরানে হামলার দাবি, দায় অস্বীকার যুক্তরাষ্ট্রের
ইরানের দক্ষিণাঞ্চলে হামলা হয়েছে বলে দাবি করেছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম। তবে এসব হামলার সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো সংশ্লিষ্টতা নেই বলে জানিয়েছে ওয়াশিংটন। খবর আল জাজিরার
ইরানি রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বুশেহর প্রদেশের সামরিক সদর দপ্তর এবং বন্দরনগরী কোনারাকে হামলার ঘটনা ঘটেছে।
আল জাজিরাকে যুক্তরাষ্ট্র জানিয়েছে, এসব হামলার জন্য তারা দায়ী নয়। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দীর্ঘ প্রতীক্ষিত জানাজার দিনেই এই হামলার খবর সামনে আসে।
ঘটনাটি এমন এক সময়ে ঘটল, যখন ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা চরমে রয়েছে এবং আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।