০৪ জুলাই ২০২৬, ০৮:৪১

বাবার শেষকৃত্যে উপস্থিত থাকবেন কি বর্তমান সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি?

লেবাননের বৈরুতে একটি বিলবোর্ডে মোজতবা খামেনি (ডানে) এবং তার বাবা প্রয়াত আয়াতুল্লাহ আলী খামেনি  © সংগৃহীত

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির প্রতি শ্রদ্ধা জানাতে যখন আন্তর্জাতিক নেতাসহ দেশটির শীর্ষ সরকারি কর্মকর্তারা শেষকৃত্য অনুষ্ঠানে অংশ নিচ্ছেন, তখন তার ছেলে ও বর্তমান সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি বাবার এবং যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় নিহত অন্যান্য স্বজনের শেষকৃত্যে উপস্থিত থাকবেন কি না, তা এখনও স্পষ্ট নয়। খবর আল জাজিরার

ইরানের তৃতীয় সর্বোচ্চ নেতা মোজতবা খামেনিকে হত্যার বিষয়ে ইসরায়েলের বারবার দেওয়া হুমকির পর চলতি সপ্তাহে দেশটির যৌথ সামরিক কমান্ড কঠোর সতর্কবার্তা দিয়েছে। তারা ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে আগামী কয়েক দিনে শেষকৃত্য অনুষ্ঠান চলাকালে ‘কোনো ধরনের ভুল হিসাব না করার’ আহ্বান জানিয়েছে।

প্রয়াত আলী খামেনির পাশাপাশি যাদের প্রতি এ অনুষ্ঠানে শ্রদ্ধা জানানো হচ্ছে, তাদের মধ্যে রয়েছেন তার এক জামাতা, জ্যেষ্ঠ কন্যা, ১৪ মাস বয়সী এক নাতনি এবং ছেলে মোজতবা খামেনির স্ত্রী।

এর আগে বিভিন্ন প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় বাবা ও পরিবারের কয়েকজন সদস্য নিহত হওয়ার ঘটনায় মোজতবা খামেনিও গুরুতর আহত হয়েছেন।