ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্থ ভেনেজুয়েলাকে সহায়তা দিতে প্রস্তাব চীন-ফ্রান্সের
ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভেনেজুয়েলাকে সহায়তার প্রস্তাব দিয়েছেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন ও ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। বৃহস্পতিবার (২৫ জুন) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন ও ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ তাদের সাধ্যমতো সাহায্য করার প্রস্তাব জানিয়েছেন। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন বলেছেন, বেইজিং ভেনিজুয়েলাকে সাধ্যমতো সাহায্য করতে ইচ্ছুক।
আরেকদিকে, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ভেনেজুয়েলার জনগণের প্রতি সমবেদনা ও সমর্থন জানিয়েছেন। ম্যাক্রোঁ সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্টে লিখেছেন, আমি ভুক্তভোগী, তাদের পরিবারবর্গ এবং মাঠ পর্যায়ে নিয়োজিত সকলের প্রতি আমার গভীরতম সংহতি জানাচ্ছি।
ভেনিজুয়েলার উত্তর উপকূলের কাছে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে, যার ফলে রাজধানী কারাকাসে বেশ কিছু ভবন ধসে পড়ে। উল্লেখ্য যে, ইউএসজিএসের তথ্য অনুযায়ী, বুধবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪ মিনিটে কারাকাস থেকে প্রায় ২৮৪ কিলোমিটার পশ্চিমে সান ফেলিপের কাছে ৭ দশমিক ২ মাত্রার প্রথম ভূমিকম্পটি আঘাত হানে। যদিও প্রাথমিকভাবে কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যমে এর মাত্রা ৭ দশমিক ১ বলে উল্লেখ করা হয়েছিল।
ইউএসজিএস সংস্থাটির মতে, ১০ হাজারের বেশি মানুষের প্রাণহানির আশঙ্কা ৪৪ শতাংশ এবং এক লাখের বেশি মানুষের প্রাণহানির আশঙ্কা ৩০ শতাংশ। এ ঘটনায় ব্যাপক হতাহত ও বড় ধরনের অবকাঠামোগত ক্ষয়ক্ষতির ঝুঁকি রয়েছে।
সূত্র: আল জাজিরা