১১ জুন ২০২৬, ০৯:২৭

হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা ইরানের

হরমুজ প্রণালি  © সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নতুন হামলার পর ইরান বাহরাইন ও কুয়েতে অবস্থিত মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলা চালানোর দাবি করেছে। একই সঙ্গে হরমুজ প্রণালি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে তেহরান।

বৃহস্পতিবার (১১ জুন) ঘোষিত এ নিষেধাজ্ঞা তেলবাহী ট্যাংকার ও বাণিজ্যিক জাহাজসহ সব ধরনের নৌযানের ক্ষেত্রে প্রযোজ্য হবে বলে জানানো হয়েছে। ইরান সতর্ক করে বলেছে, কোনো জাহাজ প্রণালিটি দিয়ে চলাচলের চেষ্টা করলে সেটিকে লক্ষ্য করে গুলি চালানো হবে। খবর রয়টার্সের।

এ দিকে সিজিটিএন জানিয়েছে, হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধ ঘোষণা করার পর বৃহস্পতিবার ভোরে উপসাগর ও ওমান সাগরের জলসীমায় ইরান ও যুক্তরাষ্ট্রের বাহিনীর মধ্যে সংঘর্ষ শুরু হয়। ইরানের প্রধান সামরিক কমান্ড সদর দপ্তর ‘খাতাম আল-আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্স’ প্রণালিটি বন্ধের ঘোষণা দেয়ার পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।