০১ জুন ২০২৬, ১৩:৫২

দক্ষিণ লেবাননে সংঘাতে ইসরায়েলি সেনা নিহত

সার্জেন্ট অ্যাডাম জারফাতি  © সংগৃহীত

দক্ষিণ লেবাননে চলমান সংঘাতে সোমবার এক ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। দেশটির সামরিক বাহিনী এমন তথ্য জানিয়েছে। গত মার্চের শুরু থেকে এখন পর্যন্ত এ নিয়ে মোট ২৬ জন নিহত হলেন। 

ইসরায়েলি সামরিক বাহিনী এক সংক্ষিপ্ত বিবৃতিতে জানিয়েছে, ২০ বছর বয়সী স্টাফ সার্জেন্ট অ্যাডাম জারফাতি দক্ষিণ লেবাননে যুদ্ধ চলাকালে নিহত হয়েছেন।  
 
এএফপিকে একটি ইসরায়েলি সামরিক সূত্র জানিয়েছে, হিজবুল্লাহর ড্রোন হামলায় ওই সেনা নিহত হয়েছেন। গত ২ মার্চ ইসরায়েল ও ইরান-সমর্থিত হিজবুল্লাহর মধ্যে নতুন করে সংঘাত শুরু হয়। 

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে হামলা চালানোর পর, তেহরান সমর্থিত হিজবুল্লাহও সক্রিয় হয়। এরপর থেকে এই সংগঠনের আস্তানা ও নেতাদের লক্ষ্য করে হামলা চালাচ্ছে ইসরায়েল। সহিংসতায় এখন পর্যন্ত নিহত ২৬ ইসরায়েলির মধ্যে ২৫ জন সেনা সদস্য ও একজন বেসামরিক ঠিকাদার।