২৯ মে ২০২৬, ০০:৩৯

লেবাননে ইসরায়েলের হামলায় নারী-শিশুসহ ৪ বাংলাদেশি আহত

লেবাননে ইসরায়েলি হামলা  © সংগৃহীত

লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বাহিনীর বিমান ও ড্রোন হামলায় একই পরিবারের চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৮ মে) দক্ষিণ লেবাননের নাভানিয়া এলাকায় একটি আবাসিক ভবনে ড্রোন হামলায় এ ঘটনা ঘটে।

বৈরুতে বাংলাদেশ দূতাবাস সূত্রে জানা গেছে, আহতদের মধ্যে একজন পুরুষ, একজন নারী ও দুই শিশু রয়েছে। আহতদের মধ্যে ব্রাহ্মণবাড়িয়ার মো. মোমিন মিয়া এবং নরসিংদীর জুয়েনা আক্তার রয়েছেন।

দূতাবাস জানায়, ঘটনার পর আহতদের নাবাতিহের রাগেব হার্ব হাসপাতালে নেওয়া হয়। পরে তাদের সাইদায় স্থানান্তরের প্রস্তুতি চলছে। আহতদের বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে বলেও জানানো হয়।