১৮ এপ্রিল ২০২৬, ০৭:৪৬

ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি বন্ধের আহ্বান হিউম্যান রাইটস ওয়াচের

হিউম্যান রাইটস ওয়াচ  © সংগৃহীত

মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ লেবাননের কাসমিয়েহ সেতুতে ইসরায়েলের চালানো বোমা হামলার নিন্দা জানিয়েছে। সেতুটি দক্ষিণ লেবাননে প্রবেশের অন্যতম প্রধান পথ।

যুদ্ধবিরতি ঘোষণার পর অনেক বাসিন্দা পায়ে হেঁটে ক্ষতিগ্রস্ত সেতু পার হয়েছেন। কর্তৃপক্ষ সেতুটি মেরামতের কাজ করছে।

হিউম্যান রাইটস ওয়াচ সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে বলেছে, ইসরায়েলে অবিলম্বে অস্ত্র বন্ধের মাধ্যমে সরকারগুলোর উচিত ইসরায়েলকে স্পষ্ট বার্তা দেওয়া যে, তারা যুদ্ধাপরাধে জড়িত হওয়ার কোনো ঝুঁকি নেবে কিংবা এতে সহযোগিতাও করবে না।

সূত্র: আল–জাজিরা